Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আসাম প্যারা অলিম্পিকে দুটি পদক এল বরাকে

জয়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কাছাড়ের জেলাশাসকের

samayikprasanga by samayikprasanga
July 27, 2023
in slider, অসম
0
আসাম প্যারা অলিম্পিকে দুটি পদক এল বরাকে

অনলাইন ডেস্ক : গত ১৫ ও ১৬ জুলাই গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সারা আসাম প্যারালিম্পিক গেমস। এই প্রতিযোগিতায় কাছাড় জেলা প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশন বরাকের বিভিন্ন স্থান থেকে বাছাই করে দশজন খেলোয়াড়দের গুয়াহাটিতে পাঠায়। প্রথমবারের মত দিব্যাঙ্গ খেলোয়াড়রা বরাকের বাইরে গিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় বরাকের মান উজ্জ্বল করে আসেন দুজন। কাছাড় জেলার তারাপুর রায়গড় নিবাসী মনোজিত দাস ব্যাডমিন্টনে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল ছিনিয়ে নেন। এছাড়াও হাইলাকান্দির জেলার আলগাপুরের চণ্ডীপুর বাঘমারা গ্রামের সন্তান গোবিন্দ চন্দ্র নাথ একশো মিটার সাঁতারে সিলভার মেডেল লাভ করে বরাকের মান উজ্জ্বল করেন। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ এদিন তার চেম্বারে পুরস্কার জয়ী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আগামীর জন্য উৎসাহিত করেন।

এদিন খেলোয়াড়রা জেলাশাসককে জানান যে দিব্যাঙ্গ কোটায় রেলওয়ে কনসেশন কার্ড বানাতে করতে হলে বরাকের দিব্যাঙ্গদের লামডিং গিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। প্রায় চল্লিশ হাজারের মত দিব্যাঙ্গ জনসংখ্যার বরাকে এই ব্যবস্থা গ্রহণের আর্জি জানালে জেলাশাসক তত্ক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিককে ফোনে যোগাযোগ করে অনুরোধ করেন বরাকের শিলচর ও বদরপুর দুই স্থানে একটি রেলওয়ে কনসেশন কার্ডের শিবির অনুষ্ঠিত করার জন্য। কাছাড় প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং প্যারা খেলোয়াড়রা জেলাশাসককে এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কাছাড়ের ডিডিসি রাজীব রায়, কাছাড় প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জয়জিৎ বিশ্বাস, উপ- সভাপতি শংকর দাস, সম্পাদক মায়াঙ্ক শেখর, সক্ষম এর সম্পাদক মিঠুন রায়, সদস্য রাজু নুনিয়া প্রমুখ।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam Para OlympicBarakvalley updateDC CacharSports News
Previous Post

শিলচরে মহিলা আইনজীবীর নেতৃত্বে জাল “এফিডেভিট” চক্র !

Next Post

Social Media: Satan or Saviour

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
Social Media: Satan or Saviour

Social Media: Satan or Saviour

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?