Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আসন নিয়ে কংগ্রেস, সিপিএমে দর কষাকষি

ত্রিপুরা নির্বাচন

samayikprasanga by samayikprasanga
January 25, 2023
in slider, জাতীয়
0
আসন নিয়ে কংগ্রেস, সিপিএমে দর কষাকষি

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাপড়েনের জেরে ত্রিপুরায় প্রার্থী ঘোষণা স্থগিত রাখল বামফ্রন্ট। সিপিএমের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। কথা ছিল, বামফ্রন্টের বৈঠকে তালিকা অনুমোদন করে মঙ্গলবার প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু বাম সূত্রের খবর, কংগ্রেস আরও চার-পাঁচটি আসনের দাবি বজায় রেখেছে। আলোচনার পথে মীমাংসার জন্য আরও একটু সময় নিচ্ছেন সিপিএম নেতৃত্ব। চেষ্টা চলছে, বিষয়টি আজ, বুধবারের মধ্যে নিষ্পত্তি করে বামেদের তালিকা ঘোষণা করে দেওয়ার। বিজেপির ‘ফ্যাসিবাদী’ শাসনের অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করে এ বার বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ও কংগ্রেস। দলের প্রার্থী তালিকায় পরিবর্তন এবং আসন ভাগাভাগির বিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে সিপিএমের রাজ্য কমিটিতে, যেখানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিন বাম শরিক দলের জন্য একটি করে আসনের বরাদ্দ অক্ষত রেখে সিপিএম নিজেদের ভাগ থেকে কংগ্রেসকে ১০টি আসন ছেড়ে দিতে চেয়েছে। কিন্তু কংগ্রেস অন্তত ১৪-১৫টি আসন দাবি করছে বলে সূত্রের খবর। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘বিধানসভা এলাকায় শক্তির বিচারে আসন ভাগ করতে হবে। নিজেদের শক্তির বাইরে গিয়ে কিছু দাবি করলে মুশকিল। তবু আমরা চেষ্টা করছি, বাড়তি কয়েকটি আসনের দাবির বিষয়ে আলোচনার পথে যাতে দ্রুত মীমাংসা করা যায়।’’ কংগ্রেস নেতারা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। প্রদেশ কংগ্রেসের এক নেতার বক্তব্য, ‘‘আলোচনা এখনও শেয হয়নি। তার আগে মন্তব্য করা উচিত হবে না।’’

Tags: CongressCPIM-Congress Alliancetripura election
Previous Post

শুরু হল টিটি ক্লাবের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টেবিল টেনিসের আসর

Next Post

যোশীমঠকে বাঁচানোর আশ্বাস উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রীর

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
যোশীমঠকে বাঁচানোর আশ্বাস উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রীর

যোশীমঠকে বাঁচানোর আশ্বাস উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?