Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আমার স্ত্রী-র ঠিকাদারি নেই, কোনও জমিও নেই : কমলাক্ষ

samayikprasanga by samayikprasanga
September 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
আমার স্ত্রী-র ঠিকাদারি নেই, কোনও জমিও নেই : কমলাক্ষ

অনলাইন ডেস্ক : করিমগঞ্জের প্রমোদনগর চা-বাগানের অংশীদারিত্ব ক্রয় করতে গিয়ে স্ত্রী-র নামে ঠিকাদারির অর্থ বিনিয়োগের দাবি নস্যাৎ করলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। পাশাপাশি, ভিজিল্যান্সের তদন্ত চললেও তাঁর কোনও দুর্নীতি নেই বলেই জোর দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক।শুক্রবার গুয়াহাটিতে সাংবাদিকদের কমলাক্ষ বলেন, ‘আমার স্ত্রী-র নামে ঠিকাদারি চালানোর যে কথা উঠেছে তা একেবারেই ভুল। তাতে কোনও সত্যতা নেই। আমার বৌদি কাজের বরাত নিয়েছিলেন। ২০১৪ সাল থেকে ২০২৩ অবধি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অধীনে তিনি মোট ৪ কোটি টাকার কাজের বরাত লাভ করেন।’ কংগ্রেস বিধায়কের মতে, গোটা উত্তর করিমগঞ্জে গত ন’বছরে যে পরিমাণ কাজ হয়েছে সেই তুলনায় এই অর্থ একেবারেই নগণ্য। তাঁর মন্তব্য, ‘আমি জোর দিয়ে বলছি যে কোনও ব্যক্তি খবর নিলেই দেখতে পাবেন যে বহু কোটি টাকার বিভিন্ন উনয়নমূলক কাজ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে হয়েছে। এর এক অতি সামান্য অংশের বরাতই আমার বৌদি নিয়েছিলেন।’এদিন কমলাক্ষ আরও বলেন যে, সংশ্লিষ্ট চা-বাগানের শ্রমিকরা জোর দেওয়ায়ই তিনি অংশীদারিত্ব লাভ করেছিলেন। তাঁর যুক্তি, ‘অন্য মালিকের হাতে চলে যাওয়া রুখতেই শ্রমিকরা আমায় বারবার অনুরোধ করেছিলেন। তাই আরও কয়েকজনের সঙ্গে আমি বাগানের অংশীদারিত্ব নেই। তবে আমি ওই চা-বাগানে যে অর্থ বিনিয়োগ করেছি এর প্রত্যেক পয়সার হিসেব আছে। তদন্তকারী দলের কাছে সেটা সহজলভ্য।’একইসঙ্গে উত্তর করিমগঞ্জের বিধায়কের সংযোজন, প্রমোদনগর চা-বাগানের অংশীদারিত্ব ছাড়া তাঁর কেবল দু’লক্ষ টাকার একটি জমি রয়েছে। তাঁর স্ত্রী-র নামেও কোনও জমিজায়গা নেই।

 

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Tags: cm vigilenceFraudulent CaseKamalakhya Dey Purakayastha
Previous Post

ইউনিফর্ম বিভ্রাট, কাছাড় কলেজের অধ্যক্ষকে তলব এডিসির

Next Post

৬৫ বছরে নিস্পত্তি জমি মামলার!

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
৬৫ বছরে নিস্পত্তি জমি মামলার!

৬৫ বছরে নিস্পত্তি জমি মামলার!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?