Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অসম পুলিশে বড় রদবদল, একসঙ্গে ৪০ পুলিশ কর্তা বদলি

samayikprasanga by samayikprasanga
July 31, 2023
in slider, অসম
0
পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

অনলাইন ডেস্ক : ফের এক বড়সড় রদবদল অসম পুলিশে। বঙ্গাইগাঁও শহরে শনিবার রাজ্যের সবকটি জেলার পুলিশ সুপার সহ পুলিশের রাজ্যস্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে সম্মেলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর বৈঠক শেষেই বড় সড় রদবদল করল স্বরাষ্ট্র বিভাগ। একসঙ্গে ৪০ জন পুলিশ কর্তার বদলির নির্দেশ কার্যকর করছেন স্বরাষ্ট্র (এ) বিভাগের সচিব দেবপ্রসাদ মিশ্র।

এই রদবদলে হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বিদ্যুৎ দাস বড়ো বদলি হয়েছেন। আর বদলি হয়েছেন জেলার ডেপুটি পুলিশ সুপার (সীমান্ত শাখা) নির্মল ঘোষ। ২০১০ সালের ব্যাচের এপিএস বিদ্যুৎ দাস বড়ো মাত্র ৮ মাস আগে হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছিলেন। অত্যন্ত অমায়িক ব্যবহারের এই আধিকারিক আট মাসের মাথায় বদলি হলেন। তাঁকে অসম পুলিশের গুয়াহাটির সিআইডি প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার করে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে হাইলাকান্দিতে আসছেন সমিরদাপ্তর বরুয়া। তিনি পদোন্নতি পেয়ে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার হয়ে আসছেন। সমিরদাপতর বরুয়া বর্তমানে বরপেটা জেলায় ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে কর্মরত।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

এদিকে, দুই বছর দুই মাস এই জেলায় কাজ করে বদলি হলেন সীমান্ত শাখার ডিএসপি নির্মল ঘোষ। ২০১৬ ব্যাচের এই পুলিশ আধিকারিক ২০২১ সালের ১০ জুন হাইলাকান্দির ডিএসপি (সীমান্ত) হিসেবে কাজে যোগদান করেছিলেন। তাঁকে গোলাঘাট জেলার দেড়গাঁওয়ের অসম পুলিশের ১১ ব্যাটেলিয়নের সেকেন্ড-ইন কমান্ডেন্ট করে পাঠানো হয়েছে। অবশ্য নির্মল ঘোষের পুলিশের চাকরি জীবন শুরু হয়েছিল এই জেলায়। শিক্ষানবিশ ডিএসপি হিসেবে তাঁর প্রথম পোস্টিং হয়েছিল হাইলাকান্দি জেলায়। অন্যদিকে, পদোন্নতি পেয়েছেন করিমগঞ্জের ডিএসপি (হেড কোয়ার্টার) গীতার্থ দেব শর্মা। তিনি বাক্সা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে বদলি হয়েছেন।

Tags: Assam Policehailakandi policeTransfer and posting
Previous Post

পিএনবি শিলচর সার্কেলের কর্মচারীদের স্পোর্টস মিট

Next Post

Suicide bombing in Pakistan, death toll rises to 54

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
Suicide bombing in Pakistan, death toll rises to 54

Suicide bombing in Pakistan, death toll rises to 54

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?