Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা, তালিকায় অরুণাচল

স্টেশন আধুনিকীকরণে মঞ্জুর ২৯.২০ কোটি টাকা

samayikprasanga by samayikprasanga
August 7, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা, তালিকায় অরুণাচল

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৫০৮টি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের অধীনে উন্নয়নের সূচনা করেন। কাছাড় জেলার অরুণাচল রেল জংশনকেও অমৃত ভারত স্টেশনের অধীনে আনা হয়েছে। এ উপলক্ষে এদিন স্টেশন চত্বরে এক সভার আয়োজন করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অন্যান্য অতিথিদের মধ্যে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, অসম টি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, প্রদেশ এসি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস, পুলক দাস, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, অতিরিক্ত জেলা কমিশনার খালেদা আহমেদ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব সহ রেল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেনl

মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছিলেন সরকারে আসলে ব্রডগেজে রূপান্তর করা হবে। এই অনুসারে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমে ব্রডগেজ সম্প্রসারণ করা হয়েছে। খুব তাড়াতড়ি বিদ্যুতের চালিত ট্রেন দৌড়বে বরাক উপত্যকায়। যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেলের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি রেলওয়ে বিভাগের কাছে অনুরোধ রাখেন যাতে লোকাল ট্রেনগুলি অরুণাচল জংশনে যাত্রী উঠা নামার জন্য স্টপেজ দেওয়া হয়। এই জংশনের জন্য ২৯.২০ কোটি টাকা মঞ্জুর হয়েছে। এই প্রকল্প রূপায়ন হলে এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যাত্রীরাও আধুনিক সুযোগ-সুবিধা পাবেন। বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর জানান, এই স্টেশনের সঙ্গে এখানকার মানুষের অনেক অতীতের স্মৃতি জড়িত রয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সুবিধার্থে রেলওয়ে তাদের সীমানা নির্ধারণ করার আবেদন রাখেন তিনি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: Amrit Bharat Rail StationArunachal StationN F RailwayParimal Suklabaidya
Previous Post

উত্তর-পূৰ্বের সৰ্বাঙ্গীন বিকাশে গুরুত্ব দিচ্ছেন মোদি : হিমন্ত

Next Post

সার্টিফিকেট জালিয়াতি চক্রের জড় কাছাড়েও!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
সার্টিফিকেট জালিয়াতি চক্রের জড় কাছাড়েও!

সার্টিফিকেট জালিয়াতি চক্রের জড় কাছাড়েও!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?