Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্তিতে কারচুপি !

রহস্যজনক ভাবে রয়েছে বহির্জেলার এক প্রার্থীর নাম

samayikprasanga by samayikprasanga
February 22, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্তিতে কারচুপি !

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্তিতে কারচুপির অভিযোগ ! ৯৪ নং কেন্দ্রের সার্ভে প্রতিবেদনে বাদ স্থানীয় আবেদনকারীর নাম , রহস্যজনক ভাবে সার্ভে প্রতিবেদনে স্থান পেয়েছে বহির্জেলার এক প্রার্থীর নাম ! নিযুক্তি কারচুপির অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে। রাজ্য যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সরকার চলছে , রাজ্যের মূখ্যমন্ত্রী ড৹ হিমন্তবিশ্ব শর্মার কার্যকালে স্বচ্ছ নিযুক্তির নজির গড়েছে আসাম । ঠিক সেই সময়ে দাড়িয়েও দক্ষিণ করিমগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্তির গোড়াতেই দালালদের কালো ছায়া ধরা পড়েছে । এতেই প্রমাণিত সরকারের হাজারও কঠোরতার মধ্যেও বসে নেই দালালরা।
             দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএসের অধিনস্থ নিলামবাজারে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা নিযুক্তিতে বড়সড় কারচুপি ও কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে । কর্মী পদে আবেদনকারী উপযুক্ত প্রার্থীর নাম সার্ভে প্রতিবেদনে বাদ দিয়ে সংযুক্ত করা হয়েছে হোজাইর বাসিন্দা এক দম্পতির নাম । দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পে নিযুক্তির ক্ষেত্রে এই কারচুপির দায়ে ভূক্তভোগী আবেদনকারী কাটগড়ায় তুলেছেন নিলামবাজার এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমূহের দায়ীত্বপ্রাপ্ত সুপারভাইজার সাবান সুলতানা তাপাদারকে । মঙ্গলবার  নিযুক্তির সাক্ষাতকার গ্রহণের কথা ছিল , তার একদিন আগেই নিযুক্তি পর্বের গোড়াতেই কেলেঙ্কারির অভিযোগে নালিশ গড়িয়েছে করিমগঞ্জ জেলাশাসক সকাশে । পৃথক ভাবে বিষয়টি নালিশ জানানো হয়েছে দক্ষিণ করিমগঞ্জ আইসি ডিএস প্রকল্পের সিডিপিওকেও । সাক্ষাতকার সহ যাবতীয় প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে অভিযোগের উচ্ছস্থরীয় তদন্তের দাবি জানানো হয়েছে । বিভাগীয় তরফে তাৎক্ষণিক বিষয়টি খতিয়ে দেখে বিহীত ব্যবস্থা গ্রহণ করা না হলে আদালতের দারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বঞ্চনার শিকার ভূক্তভোগী । অভিযোগে প্রকাশ , নিলামবাজারের ৯৪ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খালি থাকা কর্মী পদে আবেদন করেছেন একই গ্রামে বাবার বাড়ি ও স্বামীর বাড়ি থাকা স্নাতক উত্তীর্ণ প্রার্থী রুহেনা বেগম । কিন্ত দেখা গেছে , বিভাগীয় তরফে যে সার্ভে তালিকা সদ্য প্রকাশ করা হয়েছে এতে কেন্দ্রের সার্ভে তালিকায় ওই আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছে । অথচ বিভাগীয় নিযুক্তি গাইড লাইনে স্থানীয়দের অগ্রাধিকারের কথা উল্লেখ রয়েছে । ভূক্তভোগী রুহেনা বেগমের স্বামী নজমুল ইসলাম খান অভিযোগ করে বলেন , সার্ভে তালিকার এক নম্বরে যে আবেদনকারীর নাম স্থান পেয়েছে সেই প্রার্থী এলিজা বেগম , স্বামী সাদ্দাম হোসেন উনি নাকি বৈবাহিক সূত্রে হোজাইর বাসিন্দা ওই প্রার্থীর নাম কেন্দ্রের সার্ভে প্রতিবেদনে স্থান পেয়েছে অথচ সার্ভে স্থান পায়নি স্থানীয় স্থায়ী বাসিন্দা তার স্ত্রীর । রুহেনা বেগমের পৈতৃক বাড়ি এবং তার স্বামী বাড়ি উভয়ই ৯৪ নং কেন্দ্রের অধিনে রয়েছে । তার অভিযোগ , চক্রান্ত করে সুপারভাইজার সাবানা সুলতানা তাপাদারের সরাসরি মদতে উপযুক্ত প্রার্থ তার স্ত্রী রুহেনা বেগমের নাম সার্ভে তালিকায় বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ম্যাজিষ্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন । সুবিচার না পেলে তারা বঞ্চনার বিরুদ্ধে আইনের দারস্থ হবে বলে জানিয়েছেন নজমুল ইসলাম খান ।
Tags: CM Himanta Bishwa Sharmakarimgonj dckarimgonj district addminastration
Previous Post

বদরপুরে নতুন গাড়িতে অগ্নিসংযোগ, মামলা

Next Post

শিলচর-মুম্বই বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচর-মুম্বই বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো

শিলচর-মুম্বই বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?