Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অগ্নিগর্ভ মণিপুর থেকে পলায়ন শুরু

কাছাড়ে আশ্রিত প্রচুর লোক,সাহায্যের নির্দেশ হিমন্তের

samayikprasanga by samayikprasanga
May 5, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি

অনলাইন ডেস্ক : অশান্ত মণিপুরে অনির্দিষ্টকালের জন্য রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হল। সংঘর্ষের জেরে মণিপুর ছেড়ে অনেকেই অসমে আশ্রয় নিয়েছেন। নদীপথে অনেকেই কাছাড়ের লক্ষীপুরে আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সবধরণের সাহায্যের নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অন্যদিকে ভারতীয় সেনার  তরফে জানানো হয়েছে, মণিপুরের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার ভোরে বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেরাজ্যে, এমনটাই জানা গিয়েছে। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবারই দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার। ইতিমধ্যেই রাজ্যজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সমস্ত নিরাপত্তারক্ষী বাহিনীর উদ্যোগে মণিপুরের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। অশান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাগুলিতে সমানে রুট মার্চ চলছে। সেনার তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বলা হলেও রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে, আপাতত কোনও ট্রেন মণিপুরে ঢুকবে না।

মণিপুর সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কতদিন পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে, তাও জানানো হয়নি রেলের তরফে। প্রাথমিক ভাবে ৭ তারিখ থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ঘোষণা হলেও পরে সেই ঘোষণা পালটে দেওয়া হয়।অগ্নিগর্ভ পরিস্থিতিতে মণিপুর ছেড়ে অনেকেই অসমে আসতে চাইছেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁদের দেখভালের জন্য ইতিমধ্যেই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনেও কথা বলেন হিমন্ত।

Tags: assam governmentCM Himanta Bishwa Sharmamanipur governmentmanipur violencen biren singhapm narendra modi
Previous Post

বেতুকান্দিবাঁধ নিয়ে ইঞ্জিনিয়ারকে সতর্ক করলেন পীযুষ

Next Post

বরাকের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা কৃষিমন্ত্রী অতুল বরার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বরাকের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা কৃষিমন্ত্রী অতুল বরার

বরাকের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা কৃষিমন্ত্রী অতুল বরার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?