Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

৯ অক্টোবর ঘোষণা হতে পারে উপনির্বাচনের তারিখ

samayikprasanga by samayikprasanga
October 4, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচন পরবর্তী বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলেরা ইতিমধ্যেই মাঠে নেমেছে। বিশেষ সূত্রে খবর অনুযায়ী, ৯ অক্টোবর অর্থাৎ দূর্গাপূজার ঠিক আগে উপনির্বাচনের তারিখ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। অসমের পাঁচটি কেন্দ্র সহ দেশের বিভিন্ন কেন্দ্রে এবার উপনির্বাচন হবে। গতবছর ডিলিমিটেশনের মাধ্যমে যে মানচিত্র পরিবর্তন হয়েছিল, এর আওতায় আসবেনা উপনির্বাচন। বিশেষ সূত্রে খবর অনুযায়ী, অসমের পাঁচটি বিধানসভা কেন্দ্র, ধলাই, সিদলি, বঙ্গাইগাঁও, বেহালি এবং সামাগুরিতে উপনির্বাচনের তারিখ ৯ অক্টোবর সরাসরি ঘোষণা করবে নির্বাচন কমিশন। ২০২১ সালের নির্বাচনের মাধ্যমে ১৫তম অসম বিধানসভা গঠিত হয়েছিল, তার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। যেহেতু ডিলিমিটেশন প্রক্রিয়া এর পরে হয়েছে, তাই পুরনো মানচিত্র মেনেই হবে উপনির্বাচন। লোকসভা নির্বাচনে ধলাই সহ আরও কয়েকটি বিধানসভা আসন খালি হয়েছে এবং এই আসনগুলোতে উপনির্বাচন হবে এই বছর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেই বিজেপি সহ অন্যান্য দলের প্রচার শুরু হয়েছে এবং প্রার্থীদের দাবিদারির তালিকায় রয়েছেন অনেকেই। ধলাই কেন্দ্রে বিজেপির টিকিট চেয়েছেন অন্তত ১৫ জন এর মধ্যে রয়েছেন তিনজন মহিলাও। কংগ্রেস দলের টিকিটের জন্যও অনেকে দাবি জানিয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভিন্ন দলের প্রার্থীর তালিকা প্রকাশ্যে আসবে। বিজেপি তার সহযোগী দল অসম গণপরিষদের সঙ্গেই নির্বাচনে নামছে তবে কংগ্রেস একাই লড়বে বলে জানিয়েছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam Govt.By electionCM Himanta Bishwa Sharma
Previous Post

কাটিগড়ায় চলছে মহিষ-পুলিশ খেলা! নেপথ্যে বিশাল চক্র

Next Post

রাজ্যে চাকরি যাচ্ছে ১৭ পুলিশ আধিকারিকের !

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

রাজ্যে চাকরি যাচ্ছে ১৭ পুলিশ আধিকারিকের !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?