Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হাইলাকান্দিতে গাড়ি দুর্ঘটনায় হত যুবক

samayikprasanga by samayikprasanga
May 29, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
হাইলাকান্দিতে গাড়ি দুর্ঘটনায় হত যুবক

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে অল্টো গাড়ির ধাক্কা লেগে হাইলাকান্দিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক তরতাজা যুবকের । দুর্ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক সকাল নয়টা নাগাদ হাইলাকান্দির সৈদবন্দ এলাকায় । নিহত যুবক বছর একুশের আজিম উদ্দিন লস্কর । শোকাবহ এই দুর্ঘটনার খবরে হাইলাকান্দি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  জানা গেছে, ভাটিরকোপা প্রথম খন্ডের বাসিন্দা হিলাল উদ্দিন লস্করের একমাত্র ছেলে আজিম উদ্দিন লস্কর । সে আসাম আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক দ্বিতীয় সেমিস্টারের ছাত্র । এদিন সকালে অসুস্থ বাবার এক মেডিক্যাল রিপোর্ট আনতে আজিম উদ্দিন নিজের অল্টো গাড়ি চালিয়ে হাইলাকান্দি শহরে আসে । আর রিপোর্ট সংগ্রহ করে বাড়ি ফেরার পথে হাইলাকান্দির সৈদবন্দ এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন আজিম উদ্দিন । ৬ নং জাতীয় সড়ক থেকে গাড়িটি পালটি খেয়ে একটি বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে । দুর্ঘটনার পর লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় আহত আজিম উদ্দিনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই সে প্রাণ হারায় । নিহত আজিম উদ্দিন মা-বাবার একমাত্র সন্তান ছিল । জানা গেছে, সে ইন্ডিয়ান এয়ারপোর্টে চাকরির জন্য কললেটার পেয়েছিলেন। মা বাবার একমাত্র ছেলে যুবক আজিম উদ্দিনের ইন্টারভিউয়ের কললেটার আসা নিয়ে বাড়িতে খুশির হাওয়া বইছিল । মঙ্গলবার ছিল তার ইন্টারভিউ । কিন্ত ইন্টারভিউয়ের ঠিক আগের দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে আজিম উদ্দিনের । তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন  সহ আত্মীয়স্বজন । শোকাবহ ঘটনায় সবকিছু মুহূর্তে বিলীন হয়ে গেল । হত যুবক আজিম উদ্দিনের বাবা হিলাল উদ্দিন লস্কর ইতিপূর্বে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসার পর রবিবার বাড়িতে ফিরে এসেছেন । তার মাও অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী । এমতাবস্থায় আজিমের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা পরিবার ।

Tags: Assam Policeassam police DIGCM Himanta Bishwa Sharmahailakandi district addminastration
Previous Post

পয়লাপুলে সড়ক দুর্ঘটনায় হত যুবক

Next Post

অসমে ভয়াবহ দুর্ঘটনায় সাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অসমে ভয়াবহ দুর্ঘটনায় সাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

অসমে ভয়াবহ দুর্ঘটনায় সাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?