Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্মার্টমিটার : শিলচরে বিদ্যুৎ কার্যালয়ে তালা ঝুলিয়ে গ্রেফতার ২০ কংগ্রেসী

samayikprasanga by samayikprasanga
August 28, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
স্মার্টমিটার : শিলচরে বিদ্যুৎ কার্যালয়ে তালা ঝুলিয়ে গ্রেফতার ২০ কংগ্রেসী

অনলাইন ডেস্ক : স্মার্ট মিটার বাতিলের দাবিতে বুধবার শিলচর পানপট্টিতে এপিডিসিএল -এর শিলচর বিদ্যুৎ উপসংমন্ডল নং-১ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল কংগ্রেস। এই আন্দোলন কার্যসূচিতে যোগ দিতে গিয়ে গ্রেফতার হন দলের ২০ জন নেতা- কর্মী।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শিলচর জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা দুপুর ১টা নাগাদ এপিডিসিএল- এর কার্যালয়ের গেটের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিক্ষোভ চলতে থাকার মধ্যেই তালা ঝুলিয়ে দেওয়া হয় কার্যালয়ের গেটে। এতে আবদ্ধ হয়ে পড়েন কার্যালয়ের কর্মীরা। এভাবে বিক্ষোভ প্রদর্শনের মাঝে চলতে থাকে ” বিজেপি গো ব্যাক”, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, বিদ্যুৎ মন্ত্রীর নন্দিতা গার্লোসা মুর্দাবাদ ইত্যাদি স্লোগান বাজি । বিক্ষোভ ও তালা ঝুলানো কার্যসূচিতে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম লস্কর, দিব্যজ্যোতি বড়ুয়া, সঞ্জীব রায়, সুধাংশু দাস, সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত ও ফরিদা পারভিন লস্কর সহ অন্যান্যরা।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অভিজিৎ পাল বলেন স্মার্ট মিটারের নামে সরকার সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের অর্থ লুট করে চলেছে। বিদ্যুৎ মাসুলএত বেশি হচ্ছে যে, তা দিতে গিয়ে সাধারণ লোকেদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এ নিয়ে কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও সরকারের যেন তা কানে ঢুকছে না। সরকার ব্যস্ত তাদের পছন্দের পুঁজিপতিদের ভাড়ার আরও স্ফীত করতে। আর এর জন্য দমননীতি চালাতে পিছ পা হচ্ছে না।তবে সরকার যতই দমন নীতি চালাক না কেন আমজনতার স্বার্থে কংগ্রেস আন্দোলন চালিয়েই যাবে।

প্রায় এক ঘণ্টা ধরে এভাবে বিক্ষোভ চলার পর পুলিশ শুরু করে গ্রেফতারি। ২০ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয় অন্যদের। এরপর খুলে দেওয়া হয় গেটের তালা। যাদের গ্রেফতার করা হয় পরবর্তীতে অবশ্য মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের।

Tags: CM Himanta Bishwa SharmaCongressSmart Meter
Previous Post

উধারবন্দে কনাদকে ঘিরে “গো ব্যাক” স্লোগান

Next Post

ধলাইয়ে পরকীয়া সন্দেহে স্ত্রীর দুই হাত কেটে দিল স্বামী!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
ধলাইয়ে পরকীয়া সন্দেহে স্ত্রীর দুই হাত কেটে দিল স্বামী!

ধলাইয়ে পরকীয়া সন্দেহে স্ত্রীর দুই হাত কেটে দিল স্বামী!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?