Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সুপ্রিম রায়ে স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

উপরাজ্যপাল বনাম দিল্লি সরকার মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ

samayikprasanga by samayikprasanga
May 11, 2023
in slider, জাতীয়
0
সুপ্রিম রায়ে স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

অনলাইন ডেস্ক : গণতন্ত্রে প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই। উপরাজ্যপাল বনাম দিল্লি সরকার মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের জন্য শীর্ষ আদালতের এই রায়কে বিরাট জয় হিসেবে দেখা হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই করছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকারের। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিল, উপরাজ্যপাল নয়, আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই।

শীর্ষ আদালত বলছে, “বিধানসভাকে ক্ষমতা দেওয়াই হয় সাধারণ মানুষের দাবি পূরণের জন্য, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। আর সেই নির্বাচিত সরকারকেই যদি আধিকারিকরা কাজের খতিয়ান না দেয়, বা আধিকারিকদের উপর যদি সরকারেরই নিয়ন্ত্রণ না থাকে তাহলে দায়বদ্ধতা ক্ষতিগ্রস্ত হয়।” প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের স্পষ্ট বক্তব্য, কেন্দ্র কোনওভাবেই দিল্লির শাসন ব্যবস্থা দখল করতে পারে না। দিল্লি সরকার দিল্লিবাসীর দ্বারা নির্বাচিত। এবং প্রশাসনে তাদের আরও ক্ষমতা থাকা উচিত। শীর্ষ আদালতের নির্দেশ, দিল্লিতে উপরাজ্যপাল নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারেন না। অন্তত প্রশাসনিক ক্ষেত্রে দিল্লির নির্বাচিত সরকারের এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে তিনি বাধ্য। এক্ষেত্রে দিল্লি সরকারকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে উপরাজ্যপালকে। শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং ভূমি সংক্রান্ত বিষয় ছাড়া-সব বিষয়েই দিল্লির নির্বাচিত সরকারের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে হবে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষমতা অনেকটা বাড়বে। দিল্লি প্রশাসনের উপর তাঁর নিয়ন্ত্রণ বাড়বে। আধিকারিকদের বদলি বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন তিনি।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Arabind KejriwalCM DelhiConstitutional BanceNational NewsSupreme Court
Previous Post

বিয়েতে পণ চেয়ে জুতোপেটা খেলেন বর

Next Post

মাদ্রাসা মৌলিক শিক্ষাদানের অনুপযুক্ত!

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
মাদ্রাসা মৌলিক শিক্ষাদানের অনুপযুক্ত!

মাদ্রাসা মৌলিক শিক্ষাদানের অনুপযুক্ত!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?