Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শ্লীলতাহানির শিকার দিল্লি মহিলা কমিশনের প্রধান

samayikprasanga by samayikprasanga
January 19, 2023
in slider, জাতীয়
0
শ্লীলতাহানির শিকার দিল্লি মহিলা কমিশনের প্রধান

অনলাইন ডেস্ক : দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে টেনে হেঁচড়ে নিয়ে গেল মদ্যপ গাড়িচালক। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে দিল্লি এইমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির জানলায় স্বাতীর হাত আটকে গিয়েছিল। সেই অবস্থাতেই বেশ খানিকটা দূরত্ব গাড়ি চালিয়ে নিয়ে যায় মদ্যপ চালক। পরে অবশ্য গাড়ি থামিয়ে উদ্ধার করা হয় স্বাতীকে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে দিলি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, নববর্ষের রাতে দিল্লিতে একইভাবে এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল একটি চলন্ত গাড়ি। ঠিক কী ঘটেছিল?

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে সোয়া তিনটে নাগাদ এইমস হাসপাতালের দুই নম্বর গেটের উলটোদিকে দাঁড়িয়ে ছিলেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। আচমকাই তাঁর সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। স্বাতীকে গাড়িতে উঠতে বলেন চালক। কিন্তু তাঁকে বারণ করে দেন স্বাতী। কথা বলতে গিয়েই জানলায় হাত রেখেছিলেন তিনি। সেখান থেকেই বিপত্তি ঘটে। হঠাৎ করেই জানলার কাচ বন্ধ করে দেন চালক। গাড়ির জানলায় স্বাতীর হাত আটকে যায়। ওই অবস্থাতেই গাড়ি চালাতে শুরু করেন চালক। প্রায় ১৫ মিটার দূরত্ব এইভাবে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় স্বাতীকে। পরে অবশ্য গাড়ি থামাতে বাধ্য হয় ওই চালক। সঙ্গীদের হস্তক্ষেপে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান স্বাতী।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে। প্রাথমিক পরীক্ষার পরে জানা গিয়েছে তিনি মদ্যপ ছিলেন। হরিশ চন্দ্র নামে ৪৭ বছর বয়সি ওই ব্যক্তির বিরিদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে।

Tags: delhi police pmoswati malliwalWomen Commission
Previous Post

৩০ জন যাত্রীকে না নিয়েই উড়ে গেল বিমান

Next Post

কুস্তির আখাড়ায় রাজনীতির ‘দাও -প্যাঁচ’

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কুস্তির আখাড়ায় রাজনীতির ‘দাও -প্যাঁচ’

কুস্তির আখাড়ায় রাজনীতির ‘দাও -প্যাঁচ’

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?