Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শ্রীকোনায় নদী থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

পুলিশ দেখে পালাতে গিয়ে দুর্ঘটনা, না পেছনে অন্য রহস্য?

samayikprasanga by samayikprasanga
March 21, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শ্রীকোনায় নদী থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

অনলাইন ডেস্ক : নদী থেকে উদ্ধার হল রামনগর দ্বিতীয় খন্ড টিলা গ্রামের নিখোঁজ যুবক টিংকু দাস (৩২)-এর মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।

গত সোমবার রাত থেকে নিখোজ ছিলেন টিংকু। বৃহস্পতিবার সকালে শ্রীকোনা এলাকায় বরাক নদীতে তার মৃতদেহ ভেসে ওঠে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। টিংকুর পত্নী

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

রাখী রানী দাসের বয়ান অনুযায়ী বদরপুর জুমুবস্তির বাসিন্দা তার বোন চিকিৎসাধীন রয়েছেন শ্রীকোনা কল্যাণী এলাকার হাসপাতালে। সোমবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ বোনের জন্য খাবার নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলেন টিংকু, সঙ্গে ছিলেন ভগ্নিপতি বাপ্পা দাসও। ওইদিন রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর টিংকুর সন্ধান মেলেনি। বাপ্পাকে জিজ্ঞেস করেও কোন সদুত্তর পাননি।

এদিকে বাপ্পা কোনও সদুত্তর দেননি বলে রাখি জানালেও তাদের ঘনিষ্ঠ অন্য একজন জানিয়েছেন ভিন্ন কথা। ওই ব্যক্তির বয়ান অনুযায়ী, বাপ্পা তাদের যে বয়ান দিয়েছেন সে অনুযায়ী, সোমবার রাতে টিংকু ও বাপ্পা রোগীর জন্য খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পুলিশের টহলদারি বাহিনীর সামনে পড়ে যান। পুলিশ দেখে টিংকু হঠাৎ করে দৌড়ে পালিয়ে যান। তখন বাপ্পাকে পুলিশকর্মীরা জিজ্ঞাসা বাদ করে যেতে দেন।

পুলিশ এই মুহূর্তে টিংকুর মৃত্যু নিয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি নয়। টিংকু টহলদারি পুলিশ কর্মীদের দেখে পালিয়ে গিয়েছিলেন বলে বাপ্পাকে উদ্ধৃত করে তার ঘনিষ্ঠরা যে কথা বলছেন, এনিয়েও পুলিশ কিছু বলতে রাজি নয়। টিংকুর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কিনা, যার দরুন তিনি এভাবে টহলদার বাহিনীকে দেখে পালাতে পারেন এনিয়েও মুখ খুলছে না পুলিশ। পুলিশের এক সূত্র জানান ঘটনার পেছনে কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা এনিয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Tags: Assam Policedead body
Previous Post

সংবিধানের দোহাই দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে বাতিল দাওয়াতে ইফতার

Next Post

নিজের রুমে ছাত্রীকে ডেকে যৌন হেনস্থা, গ্রেফতার শিলচর এনআইটির অধ্যাপক

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
নিজের রুমে ছাত্রীকে ডেকে যৌন হেনস্থা, গ্রেফতার শিলচর এনআইটির অধ্যাপক

নিজের রুমে ছাত্রীকে ডেকে যৌন হেনস্থা, গ্রেফতার শিলচর এনআইটির অধ্যাপক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?