Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর ট্রানজিট ক্যাম্পে বন্দি নেপালের মহিলা, ফেরত পাঠাতে দূতাবাসে চিঠি সিআরপিসির

দু'বছর আগেই শেষ সাজার মেয়াদ

samayikprasanga by samayikprasanga
January 18, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর ট্রানজিট ক্যাম্পে বন্দি নেপালের মহিলা,  ফেরত পাঠাতে দূতাবাসে চিঠি  সিআরপিসির

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রায় দু বছর অতিক্রান্ত হয়ে গেছে। তবে এরপরও দেশে ফেরা হচ্ছে না নেপালের বাসিন্দা জান্নত খাতুনের। তাকে বন্দিদশা ভোগ করতে হচ্ছে শিলচর সেন্ট্রাল জেলের ট্রানজিট ক্যাম্পে। জন্নত খাতুনকে যাতে তার স্বদেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়, এর জন্য এবার উদ্যোগী হয়েছে সিটিজেন্স রাইটস প্রোটেকশন কমিটি (সিআরপিসি), অসম। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ এনিয়ে চিঠি লিখেছেন কলকাতায় থাকা নেপালের দূতাবাসের কনসোল  জেনারেলকে ৷
জানা গেছে,নেপালের সালাহি জেলার লক্ষ্মীমোরের বাসিন্দা জন্নাত খাতুনকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দরুন ২০১৮ সালে গ্রেফতার করা হয়েছিল কাটিগড়ায় ৷ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ র ২৮ নভেম্বরে তাকে পাঠানো হয় শিলচর সেন্ট্রাল জেলে ৷ এসবের মাঝে আদালতে তার দু বছরের সাজা ঘোষণা করা হয় ৷সাজার মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ২৭ ডিসেম্বর ৷ এরপর থেকে তাকে রাখা হয়েছে সেন্ট্রাল জেলেই ট্রানজিট ক্যাম্পে (পূর্বতন ডিটেনশন ক্যাম্প ) |
জানা গেছে , জন্নত খাতুনের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যে সেন্ট্রাল জেলের সুপারিনটেনডেন্টও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ যদিও এ পর্যন্ত তাকে দেশে ফেরত পাঠানো নিয়ে কোনও নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না ৷ সাধন বাবু এনিয়ে ক্ষোভ ব্যক্ত করে বলেন,তিনি মানবিকতার স্বার্থে নেপালি দূতাবাসের কাছে চিঠি লিখেছেন ৷ তবে ঘটনা এটাও যে,অসম সরকার নেপালি জনগোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে থাকা সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও নেপালেরই বাসিন্দা জন্নাত খাতুনকে এভাবে সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এতদিন ধরে আটকে রাখা হয়েছে ট্রানজিট ক্যাম্পে ৷

Tags: CM Himanta Bishwa SharmaCRPCministry of home affairsnepal embassyTransit camp
Previous Post

লক্ষীপুরে বাইক দূর্ঘটনায় হত ১

Next Post

শুভ-মঙ্গল-সাবধান

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শুভ-মঙ্গল-সাবধান

শুভ-মঙ্গল-সাবধান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?