Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর এনআইটিতে নিযুক্তি, নিষেধাজ্ঞা হাইকোর্টের

samayikprasanga by samayikprasanga
September 6, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
শিলচর এনআইটিতে নিযুক্তি, নিষেধাজ্ঞা হাইকোর্টের

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : নিযুক্তির ক্ষেত্রে জোর ধাক্কা খেলেন শিলচর এনআইটি কর্তৃপক্ষ। ওই শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত সাত জুন । গৌহাটি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আবেদনকারী মাস্টার রোল কর্মীদের চাকরি নিয়মিতকরণের ব্যাপারটা বিবেচনা না করে যেন নতুন ভাবে নিযুক্তির ক্ষেত্রে  কোনও পদক্ষেপ নেওয়া  না হয়।
এনআইটির মাস্টার রোল কর্মীদের সূত্রে জানা গেছে, তারা ১০৯ জন বিভিন্ন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। কিন্ত তাদের চাকরি নিয়মিতকরণ না করে গত সাত জুন কর্তৃপক্ষ নতুনভাবে কিছু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেন।
এই পরিস্থিতিতে ১০ জন মাস্টার রোল কর্মী মন্জুরুল হক লস্কর, লালমোহন গোয়ালা, মোশারফ হোসেন বড় ভূঁইয়া, কুন্তি নুনিয়া, সুযশ নাথ, তারা বাহাদুর থাপা, সুদাম বার্মা, মনিন্দ্র সরকার, বিজয় কুমার বারই ও শিউ নন্দন কুর্মী আবেদন জানান গৌহাটি হাইকোর্টে। তাদের আবেদনের শুনানি গ্রহণ করে বিচারপতি সঞ্জয় কুমার মেধির আদালত গত ১ সেপ্টেম্বর নতুন নিযুক্তির ব্যাপারে এনআইটি কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ জারি করে।
আবেদনকারীদের পক্ষ থেকে সন্তোষ ব্যক্ত করে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ তাদের সুবিচার পাওয়ার পথ প্রশস্ত করবে। ওই কর্মীদের কথায়, দীর্ঘদিন ধরে কাজ করে আসার পরও কর্তৃপক্ষ তাদের কথা না ভেবে যেভাবে নতুনভাবে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন তা সম্পূর্ণ অমানবিক। অথচ বারবার তারা তাদের চাকরি নিয়মিতকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের আর্জি কানেই তোলা হয়নি।একাংশ মাস্টাররোল কর্মী অভিযোগ করেন, তাদের চাকরি নিয়মিতকরণ না করে নতুনভাবে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তি জারির পেছনে প্রতিষ্ঠানের একাংশ কর্মকর্তার ন্যাস্ত স্বার্থ  রয়েছে। তবে আদালত এবার স্বার্থান্বেষীদের এই চক্রান্তে লাগামে টেনে দিল।

Tags: jobPM Narandra ModiSilchar nit
Previous Post

ভারত নাম সংবিধানেই উল্লেখ রয়েছে, দাবি হিমন্তের

Next Post

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাতারাতি ভোল বদল শিলচরের বেশকিছু সড়কের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মুখ্যমন্ত্রীর সফরের আগে রাতারাতি ভোল বদল শিলচরের বেশকিছু সড়কের

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাতারাতি ভোল বদল শিলচরের বেশকিছু সড়কের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?