Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ১ সেপ্টেম্বর থেকে রাস্তার কাজ, বরাদ্দ ৩২ কোটি : দীপায়ন

samayikprasanga by samayikprasanga
August 8, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ১ সেপ্টেম্বর থেকে রাস্তার কাজ, বরাদ্দ ৩২ কোটি : দীপায়ন

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : শিলচরের বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাস্তা নির্মাণের কাজ। এ জন্য তিনটি প্রকল্পে বরাদ্দ হয়েছে ৩২ কোটি টাকা। বুধবার জেলা বিজেপির সদর কার্যালয়ে বসে এমনটাই জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। এদের আশ্বস্ত করে বিধায়ক শুনিয়েছেন, মোট তিনটি অংশে বানানো হবে রাস্তা। রামনগর থেকে সদরঘাট, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং রাঙ্গিরখাড়ি সোনাইরোড পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট। দিসপুরে এনএইচআইডিসিএল এর রাজ্যস্তরের শীর্ষকর্তার সঙ্গে তিনি আলোচনা করেছেন। গত ২ আগস্ট গুয়াহাটিতে এই তিনটি রাস্তার দরপত্র আহ্বান করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। দরপত্র জমা হবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ঠিকাদার চূড়ান্ত হওয়ার পর অ্যামডিনিস্ট্রেটিভ অ্যাপ্রোভ্যাল এবং ওয়ার্ক অর্ডার বের করে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্মাণ কাজ। এরমধ্যে রাঙ্গিরখাড়ি সোনাই রোড পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত বরাদ্দ হয়েছে ২৩ কোটি টাকা। রামনগর থেকে সদরঘাট ৬ কোটি এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তি পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে ৩ কোটি টাকা। বিধায়ক বলেন, প্রক্রিয়া এপর্যন্ত এগানোয় এ বার নতুন নির্মাণ কাজ যে হবে তা নিশ্চিত হয়ে গেছে। এদিকে, শিলচরের বানানো রাস্তা খুড়ে পাইপলাইন বসাচ্ছে পূর্বভারতী গ্যাস এজেন্সি।খোঁড়ার পর আর আগের মত রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে পূর্ব ভারতী গ্যাস এজেন্সির এগজিকিউটিভ ডিরেক্টর মনোজ বরার সঙ্গে তিনি দেখা করেছেন গুয়াহাটিতে। বলেছেন, শিলচরে ইদানিং একের পর এক নির্মাণ কাজ হচ্ছে। এখন পূর্ব ভারতী-ই হোক বা অম্রুত প্রকল্প, পাইপলাইন বসাতে প্রত্যেককে পূর্ত বিভাগ, পিএইচই, পুরসভা, এনএইচআইডিসিএল সমেত সব কর্তৃপক্ষকে নিয়ে একসঙ্গে বসে সমন্বয়ের ভিত্তিতে একে অন্যের সুবিধা অসুবিধা দেখে খোঁড়াখুঁড়ি করতে হবে। নতুবা শহরে কাজ করতে দেওয়া হবে না। মনোজ বরা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। বলেছেন, প্রতিটি জায়গায় অনুমতি নিয়ে তবেই জায়গা খোঁড়া হয় এবং খোঁড়ার পর ফের আগের মত রাস্তা বানিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করা হবে।

Tags: CM Himanta Bishwa SharmaMLA Dipanyan chakrabortySilchar road
Previous Post

২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে

Next Post

পুথিগত শিক্ষা বনাম শারিরীক শিক্ষা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
পুথিগত শিক্ষা বনাম শারিরীক শিক্ষা

পুথিগত শিক্ষা বনাম শারিরীক শিক্ষা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?