Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে “হিট অ্যান্ড রান” বোলেরো গাড়ির, আহত ১০, উত্তেজনা, ভাঙচুর

samayikprasanga by samayikprasanga
July 12, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

অনলাইন ডেস্ক : “হিট এন্ড রান”। শিলচরে পালাতে গিয়ে একটি বোলেরো গাড়ি ধাক্কা মারলো একের পর এক যানবাহন ও পদচারি লোককে। এতে আহত একজন কমপক্ষে ১০ জন। শুক্রবার রাতে এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে আটক করেছে চালককে। গাড়িতে প্রচুর মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সূত্রপাত ঘটে রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ সদরঘাট এলাকায় পুরসভা ভবনের

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

কাছে। সেখানে তিনজন লোককে ধাক্কা মেরে গাড়িটি পালাতে শুরু করে। পালানোর পথে ক্যাপিটাল মোড়ে ধাক্কা মারে আরও দুজনকে। এরপর ট্রাঙ্ক রোড ধরে এগোতে গিয়ে ধাক্কা মারে কয়েকটি বাইক ও ই রিক্সায়। এভাবে গাড়িটি একের পর একজনকে আহত করে পালাতে শুরু করায় কয়েকজন বাইক নিয়ে পিছু ধাওয়া করেন।

এই অবস্থায় গাড়িটি ট্রাঙ্ক রোড থেকে বাইক নিয়ে পিডব্লিউডি রোড হয়ে এগোতে থাকে। তবে টেনিস ক্লাব মোড়ে পৌঁছে রাস্তার পাশে থাকা গর্তে ফেঁসে যায়।

এই অবস্থায় উত্তেজিত লোকেরা গাড়িতে ভাঙচুর শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির চালক এক উপজাতি সম্প্রদায়ের লোক। আর গাড়িতে নম্বর প্লেট লাগানো রয়েছে মিজোরামের। চালককে যখন গাড়ি থেকে নামানো হয় তখন সে ছিল নেশায় চুর হয়ে। ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। গাড়ির ভেতর ছিল প্রচুর মদের বোতল।

এদিকে ভাঙচুর শুরু হলে খবর পেয়ে পুলিশ পৌঁছায় সেখানে। উত্তেজিত লোকেদের সরিয়ে পুলিশ গাড়ি সহ চালককে সরিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন গাড়িতে চালক ছাড়া ছিল আরও একজন লোক। তবে বিপদ বুঝে ওই লোকটি আগেই সরে পড়তে সক্ষম হয়।

Tags: Assam Policehit and run caseSilchar
Previous Post

বৃহস্পতিবার বরাক সফরে মন্ত্রী জয়ন্তমল্ল

Next Post

অবৈধ প্রেমের বীভৎস পরিণতি

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অবৈধ প্রেমের বীভৎস পরিণতি

অবৈধ প্রেমের বীভৎস পরিণতি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?