Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে সরকারি এলপি ও ইউপি স্কুলে বেসরকারি পাঠদান বন্ধের নির্দেশ

samayikprasanga by samayikprasanga
August 20, 2023
in অসম, বরাক উপত্যকা
0
শিলচরে সরকারি এলপি ও ইউপি স্কুলে বেসরকারি পাঠদান বন্ধের নির্দেশ

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : শিলচর আরবান ব্লকের অধীন সব সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে (এলপি ও ইউ পি) বেসরকারি পাঠদান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জেলার ডেপুটি ইন্সপেক্টর (ডিআই) অব স্কুলস কে আই হাজারী গত ১১ আগস্ট এই মর্মে নির্দেশ জারি করেছেন।
স্কুলগুলোর প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশে বলা হয়েছে রবিবার বা অন্য কোনও ছুটির দিন বা  ছুটির পর স্কুল চত্বরে কোনও বেসরকারি প্রতিষ্ঠানের ক্লাস চালানোর অনুমতি যেন না দেওয়া হয়। আগে কোনও স্কুলে এ ধরনের অনুমতি দেওয়া হয়ে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এই নির্দেশের পর কোনও  প্রধান শিক্ষক স্কুলে বেসরকারি প্রতিষ্ঠানের ক্লাস চালানোর সুযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই নির্দেশের পর বিপাকে পড়ে গেছেন বিভিন্ন বেসরকারি সংগীত ও চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিলচরে এধরনের বেশীরভাগ প্রতিষ্ঠানেরই ক্লাস চলে বিভিন্ন সরকারি স্কুলে ছুটির দিন বা ছুটির পর। তাদের প্রতিষ্ঠানে অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনেক শিক্ষকই। এতে মাঝ পথেই বন্ধ হয়ে পড়ছে শিক্ষার্থীদের সংগীত ও চারুকলা শিক্ষা।
এ নিয়ে ডিআই হাজারীকে জিজ্ঞেস করলে, তিনি জানান  সরকারের সিদ্ধান্তক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দেওয়ায় তিনি এমন নির্দেশ জারি করেছেন। এতে তার করণীয় কিছু নেই। শিক্ষা বিভাগের অন্য এক সূত্র জানান, সরকারের এই সিদ্ধান্ত সমগ্র রাজ্যের জন্যই। পর্যায়ক্রমে গোটা রাজ্যেই বলবৎ হবে তা।
Tags: Cachar District AdministrationCM Himanta Bishwa Sharmadistrict school inspector officeUrban block
Previous Post

কাছাড় কলেজে “এডমিশন কমিটি”থেকে একযোগে পদত্যাগ ১১ শিক্ষকের

Next Post

সুপ্রিম কোর্টে ভূয়ো হলফনামা ! আমিনুল বনাম সাজু মামলায় নয়া মোড়

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
সুপ্রিম কোর্টে ভূয়ো হলফনামা ! আমিনুল বনাম সাজু মামলায় নয়া মোড়

সুপ্রিম কোর্টে ভূয়ো হলফনামা ! আমিনুল বনাম সাজু মামলায় নয়া মোড়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?