Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ভোটারদের অরুনোদয়ের ফর্ম বিলি বিজেপির! পর্যবেক্ষকের কাছে যাচ্ছে কংগ্রেস

samayikprasanga by samayikprasanga
April 11, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ভোটারদের অরুনোদয়ের ফর্ম বিলি বিজেপির! পর্যবেক্ষকের কাছে যাচ্ছে কংগ্রেস

অনলাইন ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিজেপি শিলচরে ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবি সম্বলিত অরুণোদয়ের ফর্ম বিলি করছে বলে অভিযোগ করল কংগ্রেস।

জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা বুধবার সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগের কথা তুলে ধরে জানান তারা এনিয়ে দারস্থ হচ্ছেন নির্বাচনী পর্যবেক্ষকের। অভিজিৎরা অভিযোগ করেন, ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। তাদের কাছে এর প্রমাণও রয়েছে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

সংবাদ মাধ্যমের সামনে একথা তুলে ধরার পাশাপাশি অভিজিৎ এদিন তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের বিরুদ্ধেও সরব হন। ভূপেন বরা ও জিতেন্দ্র সিংরা শিলচরে প্রচারে এলে কংগ্রেসের লাভ হওয়া ছেড়ে ক্ষতিই হবে। সুস্মিতার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে অভিজিৎ বলেন, বাস্তবে তো সুস্মিতা দেবেরই রাজনীতিতে বর্তমানে কোনও প্রাসঙ্গিকতা নেই। উনি যে দলে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে সেই দলের অস্তিত্বই টের পাওয়া যায় না। ত্রিপুরা, ডিমাহাসাও যেখানেই তিনি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব নিয়ে গেছেন, সেখানেই ভরাডুবি ঘটেছে ওই দলের। ত্রিপুরা, ডিমাহাসাও এসব স্থানে দেখা গেছে এই চিত্র। এবার শিলচরে ও তৃণমূল কংগ্রেসের একই পরিণতি হবে বলে উল্লেখ করেন তিনি। অভিজিৎ আরও বলেন, তৃণমূল কংগ্রেস সব দলের ভোট তাদের চাই বলে খোলসা করেছে। আসলে শিলচরেতো তৃণমূলের কোনও ভোটব্যাঙ্কই নেই তাই তারা অন্যান্য দলের ভোটব্যাঙ্ক নিয়ে এতো ভাবনা ভাবছে।

এসবের পাশাপাশি আরও বলেন, সুস্মিতা বিগত দিনে তার নিজের বাড়ির এলাকা শিলচর ২৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটে পুর নির্বাচনে লড়ে বিজয়ী হয়েছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের তিনি ২৭ নম্বর ওয়ার্ডে পুর নির্বাচনের লড়লে কি ফল হবে দেখার বিষয় তা-ই। সুস্মিতা নড়লে তার বিপক্ষে কংগ্রেসের পক্ষ থেকে তিনি নিজে লড়বেন বলেও উল্লেখ করেন অভিজিৎ।

Tags: arunodoy schemeAssam Govt.assam pradesh congressCM Himanta Bishwa Sharma
Previous Post

অসমে একইদিনে ভোটপ্রচারে মোদি-রাহুল

Next Post

লোকসভা ভোটে কাছাড়ের ডিস্ট্রিক্ট আইকন গণেশ নন্দী ও রুদ্রাণী দাস

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
লোকসভা ভোটে কাছাড়ের ডিস্ট্রিক্ট আইকন গণেশ নন্দী ও রুদ্রাণী দাস

লোকসভা ভোটে কাছাড়ের ডিস্ট্রিক্ট আইকন গণেশ নন্দী ও রুদ্রাণী দাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?