Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান, বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার সহ ধৃত পাঁচ

samayikprasanga by samayikprasanga
April 28, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান, বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার সহ ধৃত পাঁচ

অনলাইন ডেস্ক : শুধু শিলচর শহর এলাকায় আইপিএল -এর একেকটি ম্যাচকে ঘিরে কত টাকার জুয়া খেলা হয়? জুয়ার কারবারীদের হিসেব অনুযায়ী টাকার অঙ্কটা ১০ কোটির কম নয় কোনও অবস্থায়ই। এই বিশাল জুয়ার বাজারে কতজন যে শামিল তার হিসেব বের করা মুশকিল। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ৫ জুয়াড়িকে।

গ্রেফতার করা হয়েছে শহরের মধুরবন্দ কান্দিগ্রাম এলাকার সমীর আজিজ (৩৩) এবং কাঁঠাল রোডের আফতার হোসেন লস্কর (৩৩),জাহির আহমদ লস্কর (৩২),রজত কুমার সিং (৩১) ও সেবুল হোসেন লস্কর (৩১)কে। এর মধ্যে রজত কুমার সিং এক বাগানে চা বাগানে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দমন) রজত কুমার পাল জানিয়েছেন,শহরে আইপিএল জুয়া নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিল।তাই তদন্তের জন্য গঠন করা হয় পুলিশের বিশেষ “টিম”। এই ” টিম”-এর সদস্য পুলিশ কর্মীরা প্রথম পাকড়াও করেন সমীর আজিজকে। এরপর তার সূত্রে গ্রেফতার করা হয় অন্য চারজনকে। এদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৮০,২৩০টাকা, ৭টা অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি নোটবুক ও ৪টি হিসেব লিখা কাগজ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অতিরিক্ত পুলিশ সুপার জানান,ধৃতদের সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে এবং দেশের অন্যান্য স্থানের জুয়াড়িদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে কিনা বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাদের প্রেরণ করা হয় জেল হাজতে।

এদিকে পুলিশের অন্য এক সূত্রে জানা গেছে, সমীরদের সূত্রে তাদের জুয়ার কারবারের বেশ কয়েকজন লগ্নিকারীর নাম বেরিয়ে এসেছে।

এর মধ্যে রয়েছে কিছু বড় নামও।এই লগ্নিকারীদের শীঘ্রই তলব করা হবে বলে জানিয়েছেন পুলিশের সূত্রটি। জুয়ার কারবারের সঙ্গে যুক্ত এক সূত্র জানান,ম্যাচের টস থেকে ধরে

টার্গেট, ওভার প্রতি রান সহ বহু ক্ষেত্রেই অর্থ লগ্নি করা হয়। রবিবার রাতে কলকাতা নাইট রাইডার্স ও লখ্নৌ সুপার জায়েন্টস- এর মধ্যে ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়ানোয় জুয়াড়িদের বাজার ছিল চনমনে। ওই সূত্রটির কথায়,শহরে কারবার এমন ভাবে ছড়িয়ে রয়েছে এবং এর সঙ্গে এমন মাপের লোকেরা জড়িত রয়েছেন যা সাধারনভাবে কল্পনাও করা যায় না। এই বড় মাথারা সবসময়ই থেকে যাবেন নাগালের বাইরে।

 

 

Tags: Assam Policeipl betting
Previous Post

৪-বছরের কন্যাকে গলাকেটে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা মায়ের

Next Post

বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বড়খলায় মৃত্যু গরুর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বড়খলায় মৃত্যু গরুর

বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বড়খলায় মৃত্যু গরুর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?