Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

লক্ষীপুরে বাজেয়াপ্ত ছয় কোটির মাদক

samayikprasanga by samayikprasanga
January 18, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
লক্ষীপুরে বাজেয়াপ্ত ছয় কোটির মাদক

অনলাইন ডেস্ক : সড়ক পথ নয় এবার টার্গেট জলপথে ড্রাগস পাচার। সড়ক পথে নানা ঝক্কি ঝামেলা থেকে যায়, পুলিশের চেকিং থাকে বহু স্হানে ।তাই জলপথে ড্রাগস পাচারের নতুন টেকনিক শুরু করেও শেষ রক্ষা হলনা পাচারকারীদের। মনিপুর রাজ‍্যের জিরিমুখ থেকে মোটর বোটে বরাক নদী হয়ে বিপুল পরিমাণ ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়ল লক্ষীপুরের ফুলেরতল ফেরিঘাটে।আজ বৃহস্পতিবার সকালে গোপন সুত্রের খবরের ভিত্তিতে লক্ষীপুরের নবাগত এসডিপিও প্রকাশ মীনা (আইপিএস)ফুলেরতল ফেরিঘাটে পুলিশ বাহিনী নিয়ে ওৎ পেতে থাকেন। এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ চারজন পাচারকারীকে আটক করেন। এতে রয়েছে ৩৮ টি সাবান কেইসে ৫০০ গ্রাম হেরোইন।অন্য কয়েকটি পেকেটে ১৫ হাজার ৮০০ ইয়াবা ট‍্যাবলেট। ধৃতদের মধ্যে রয়েছেন মনিপুর রাজ‍্যের তিনজন যথাক্রমে থাংমং মার,ইভেনজার থিয়েক,বিয়েকসাং এবং লক্ষীপুরের পেট্রিক পুদাইতে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এই চারজন ব‍্যক্তি মনিপুর রাজ‍্য থেকে নেশাজাতীয় সামগ্রী গুলো জিরিমুখ থেকে মোটর বোটে নিয়ে আসছিল। বাজেয়াপ্ত করা ড্রাগসের বাজার মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নোমাল মহাতো। মোটর বোটে নদী পথে নিয়ে আসার পথে ফুলেরতল ফেরিঘাটে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করে কাছাড় পুলিশ। রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী ড হিমন্তবিশ্ব শর্মার ড্রাগস মুক্ত রাজ‍্য গঠনের নির্দেশ কার্যকর করতে ড্রাগস বিরোধী অভিযান অব‍্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বৃহস্পতিবার বাজেয়াপ্ত করা ড্রাগস পাচারের সঙ্গে জড়িত অন‍্যদেরকেও পাকড়াও করা হবে বলে জানিয়েছেন তিনি।

Tags: anti drugs movementAssam Policecachar spCM Himanta Bishwa Sharma
Previous Post

লক্ষীপুরে গাড়ির ধাক্কায় হত শিশু

Next Post

রামলহরে শিলচরই যেন অযোধ্যা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
রামলহরে শিলচরই যেন অযোধ্যা

রামলহরে শিলচরই যেন অযোধ্যা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?