Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ মণিপুরের বিজেপি প্রধান

পরিস্থিতি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়

samayikprasanga by samayikprasanga
July 1, 2023
in slider, জাতীয়
0
রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ মণিপুরের বিজেপি প্রধান

অনলাইন ডেস্ক : রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ এক বিজেপি নেতা।  খোদ মণিপুরের গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি অধিকারীমায়ুম শারদা দেবী প্রশংসা করলেন কংগ্রেস নেতার। নেপথ্যে অশান্ত রাজ্যে রাহুলের শান্তির সফর। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর মণিপুর সফরের প্রশংসা করি আমি।’ তাঁর আরও বক্তব্য, রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।

বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে গোষ্ঠী হিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শরণার্থী শিবিরে যান রাহু গান্ধী। যদিও ইম্ফল থেকে মাত্র ২০ কিলোমিটার যেতেই তাঁর কনভয় আটকে দেওয়া হয়। পড়ে অবশ্য হেলিকপ্টারে চূড়াচাঁদপুরে পৌঁছান রাহুল। এছাড়াও বিষ্ণপুর শরাণার্থী শিবিরে গিয়ে দেখা করেন জাতিহিংসায় ঘরছাড়াদের সঙ্গে। শান্তির বার্তা দেন। কংগ্রেস নেতার সফর নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও মণিপুরে নিয়ে রাহুল গান্ধী টুইট করেন, ‘সরকার আমাকে বাধা দিলেও মণিপুরের মানুষ আমাকে স্বাগত জানিয়েছে, ভালবাসা দিয়েছে। মণিপুরের নিরাময় প্রয়োজন। শান্তি আমাদের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত।’

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

শনিবার শারদা দেবী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমি রাহুল গান্ধীর রাজ্য সফরের প্রশংসা করি। তবে পরিস্থিতির সমাধান এবং শান্তি ফেরানোর দিকে নজর দিতে হবে। বিষয়টি রাজনীতি হওয়া উচিত নয়।’ যদিও রাহুল গান্ধীর মণিপুর সফর নিয়ে কটাক্ষ করেছেন একাধিক বিজেপি নেতা। তাদের অভিযোগ, মণিপুরে বিদ্যমান বিভাজন তীব্রতর করার জন্য রাজনৈতিক নেতার পরিবর্তে সহানুভূতি প্রয়োজন।

গত প্রায় দু’মাস ধরে জ্বলছে মণিপুর। সম্প্রতি সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। কীভাবে সেখানে শান্তি ফেরানো যায়, সেই চেষ্টাই করছে প্রশাসন। বিরোধীদের টানা আক্রমণের মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই গত শনিবার সর্বদল বৈঠক ডাকেন শাহ। মৈতেই-কুকি সংঘাতে এখনও পর্যন্ত মণিপুরে প্রাণ হারিয়েছেন ১২০ জনেরও বেশি মানুষ।

Tags: BJP Manipur StateManipur clashManipur NewsRahul GandhiSharada Devi
Previous Post

নেলিতে আত্মঘাতী হাইলাকান্দির যুবক কনস্টেবল সানি নাথ

Next Post

শিলচর ডিএসএ-র বিজিএম ১৬ জুলাই?

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
পদ্ম কাঁটায় আহত বাবুল হোড়!

শিলচর ডিএসএ-র বিজিএম ১৬ জুলাই?

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?