Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রামনগর বাইপাসে দুর্ঘটনায় হত তিন

samayikprasanga by samayikprasanga
June 3, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
রামনগর বাইপাসে দুর্ঘটনায় হত তিন

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : অভিশপ্ত শুক্রবারে আরও দুর্ঘটনা ঘটল শিলচরে। শুক্রবার রাত একটা নাগাদ এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। হত তিন যুবক হল রেহান চৌধুরী, কুনাল কর এবং সুয়েল খান। দীপাঞ্জন দত্ত নামে অপর এক যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, রাত প্রায় একটা নাগাদ শিলচর রামনগর বাইপাসের পেচাডহরে এই ভয়ংকর পথ দুর্ঘটনা সংঘটিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান,  একটি স্কুটির  দ্রুতগতিতে এক ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা বাইকের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়।   ভয়ংকর এই সংঘর্ষের জেরে   বাইক এবং স্কুটিতে থাকা চারজন আরোহীই ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি আরোহী দুইজন এবং বাইকে থাকা একজন যুবকের।  বাইকে থাকা অপর আরোহী দীপাঞ্জন দত্ত গুরুতর আহত হন। ভয়ংকর এই দুর্ঘটনার পর স্থানীয় জনতা সংকটাপন্ন অবস্থায় থাকা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় আরক্ষী বাহিনী।  উল্লেখ্য  রেহান চৌধুরী এবং সুয়েল খান স্কুটিতে করে যাচ্ছিল; বাইকে ছিল কুনাল কর এবং দীপাঞ্জন দত্ত। মৃত রোহন চৌধুরী এবং সোহেল খানের বাড়ি শিলচর কাঁঠাল রোডে, কুনাল করের বাড়ি শিলচর সুভাষ নগরে ; আহত দীপাঞ্জন দত্তের বাড়ি হচ্ছে হাইলাকান্দি শহরের কলেজ রোডে। রেহানরা রামনগরে এক হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিল বলে জানান তাদের এক নিকটাত্মীয়।
Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmaramnagar bypassRoad Accidenttrafic branch
Previous Post

ওডিশার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত শতাধিক

Next Post

শিলচর কালীবাড়ি চরে ১৬-র কিশোরের হাতে খুন ১৪ বছরের কিশোর!

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচর কালীবাড়ি চরে ১৬-র কিশোরের হাতে খুন ১৪ বছরের কিশোর!

শিলচর কালীবাড়ি চরে ১৬-র কিশোরের হাতে খুন ১৪ বছরের কিশোর!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?