Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজ্যে ৩৫ লক্ষ ঘরে জলের সংযোগ হয়েছে : জয়ন্তমল্ল

১০৩টি নতুন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন

samayikprasanga by samayikprasanga
July 31, 2023
in slider, অসম
0
রাজ্যে ৩৫ লক্ষ ঘরে জলের সংযোগ হয়েছে : জয়ন্তমল্ল

অনলাইন ডেস্ক : অসমের গ্রামাঞ্চলের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি জনগণকে পাইপযোগে বিশুদ্ধ  পানীয়জল সরবরাহের কৃতিত্বের পর জলজীবন মিশনকে আগামী ৩০ বছর পর্যন্ত কার্যকর করে রাখতে সোমবার লখিমপুরের ত্যাগ ক্ষেত্রে আয়োজিত দ্বিতীয় বৃহত্তর পরিসরের জলজীবন সম্মেলনে অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। জলজীবন মিশনের অংশীদার গ্রামের জনগণ, জল উপভোক্তা সমিতির সদস্য, জলমিত্র, জলদূত, গ্রাম পঞ্চায়েত সদস্য, আত্মসহায়ক গোষ্ঠী, বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলনে প্রকল্পগুলির সচেতনতা সৃষ্টি এবং বৃদ্ধির জন্য ভিডিও শো, পথ নাটক ইত্যাদির সহায়তা নেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত জনগণকে সম্বোধন করে লখিমপুর জেলার জলজীবন মিশনের সঙ্গে জড়িত সকল অংশীদারকে মন্ত্রী বরুয়া শুভেচ্ছা জানান।এরসঙ্গে জলজীবন মিশনের সফলতা এবং প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৭০ বছরের পর অসমে মাত্র  ১ শতাংশ মানুষ বিশুদ্ধ পানীয়জল লাভ করতে সক্ষম হয়েছেন। কিন্তু ২০১৯ সালে কার্যকর করা জলজীবন মিশনের মাধ্যমে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করার কাজ ক্ষিপ্রগতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে প্রায় ৫৩ শতাংশ অর্থাৎ ৩৫ লক্ষ মানুষের ধরে জল সরবরাহ করতে সক্ষম হয়েছে। তিনি একই সঙ্গে জানান, জলজীবন মিশনের মাধ্যমে লখিমপুর জেলার দুটি সংমন্ডলে প্রায় এক হাজার কোটির অধিক অর্থ ব্যয় করে ১ হাজার ৪৪৫টি প্রকল্প নতুন করে রূপায়ণ করার কাজ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে মাত্র একটি জেলার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের জন্য মন্ত্রী বরুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

উল্লেখ্য, এদিনের এই সম্মেলন মঞ্চ থেকে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জলজীবন মিশনের ১০৩টি নতুন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন।

Tags: Jal Jiban MissionJayanta Malla Baruawater resource departmentWater Supply
Previous Post

জয়পুর এক্সপ্রেসে আরপিএফের গুলিতে হত ৪, ধৃত ঘাতক

Next Post

Massive Scandal Uncovered in Silchar-Imphal Rail Line Construction Project

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শিলচর-ইম্ফল রেললাইন তৈরিতে  দুর্নীতি

Massive Scandal Uncovered in Silchar-Imphal Rail Line Construction Project

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?