Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ম্যাথস অলিম্পিয়াডে চতুর্থ ভারত, সর্বকালের সেরা পারফরম্যান্স, শুভেচ্ছা মোদির

samayikprasanga by samayikprasanga
July 21, 2024
in slider, আন্তর্জাতিক, জাতীয়
0
ম্যাথস অলিম্পিয়াডে চতুর্থ ভারত,  সর্বকালের সেরা পারফরম্যান্স, শুভেচ্ছা মোদির

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডে চোখধাঁধানো পারফরম্যান্স করেছে ভারত। ২০২৪ সালের সদ্যসমাপ্ত অলিম্পিকে ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করেছেন ভারতীয়রা। মোট পাঁচটি পদক এসেছে দেশে। সবমিলিয়ে পদকের নিরিখে চতুর্থ হয়েছে ভারত। দেশের এমন ভূয়সী সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন পদকজয়ীদের।

সদ্যই শেষ হয়েছে ২০২৪ সালের ম্যাথস অলিম্পিয়াড। সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারতের ৬ পড়ুয়া। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণন শিব সুব্রহ্ম্যণম। গোটা অলিম্পিয়াড জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। চারটি সোনা এবং একটি রুপো জিতেছে দলের সদস্যরা। তার জেরেই দল হিসাবে অলিম্পিয়াডে চতুর্থ স্থান পেয়েছে ভার‍ত। মাত্র এক পয়েন্টের ব্যবধানে তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালে আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে যথাক্রমে আমেরিকা ও চিন। এতে অংশ নিয়েছিল মোট ১০৮টি দেশের ৬০৯জন পড়ুয়া। প্রতিযোগিতার শেষে প্রথম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯২ পয়েন্ট পেয়েছে তারা। ১৯৮৯ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত। এতদিন পর্যন্ত দেশের সেরা সাফল্য ছিল ১৯৯৮ এবং ২০০১ সালে সপ্তম হওয়া। তবে আগের সমস্ত নজির ভেঙে এবার চতুর্থ স্থান পেয়েছে ভারত। এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। অঙ্কের জনপ্রিয়তাও বাড়বে এই সাফল্যের পরে।’

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: IndiaMaths olympiadpm narendra modi
Previous Post

ভারতমালার ক্ষতিপূরণের নামে অবাধ দুর্নীতি, ঘুষ নিয়ে শিলচরে হাতেনাতে ধৃত পাটোয়ারী

Next Post

সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়, পুলিশের জালে প্রতারক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়, পুলিশের জালে প্রতারক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?