Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মোদির আদর্শে অনুপ্রাণিত হয়েই হিমন্তের রোড শোয়ে গিয়েছি, সাফাই রাহুল রায়ের

samayikprasanga by samayikprasanga
April 22, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করতে দেশবাসীকে যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাতে অনুপ্রাণিত হয়েই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রোড শোতে সামিল হয়েছিলেন প্রাক্তন কংগ্রেসি বিধায়ক রাহুল রায়। এই দাবি করেছেন রাহুল রায় নিজে-ই।
তিনি এ-ও বলেছেন, শুধু প্রধানমন্ত্রী-ই নন, বিকশিত অসম গড়তে উন্নয়নের অগ্রযাত্রায় প্রত্যেক রাজ্যবাসীকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-ও। এই পরিস্থিতিতে আরও দশজনের মতো দেশ এবং রাজ্যের প্রতি তাঁর নিজেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে বলে মনে করেন রাহুল। তাই বিজেপির সদস্য না হয়েও তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। এতে বিজেপি কর্মকর্তাদের আহত হওয়ার কোনও কারণ নেই।
হাইলাকান্দিতে বিতর্কের সূত্রপাত রবিবার। মুখ্যমন্ত্রীর রোড শোতে প্রাক্তন কংগ্রেসি বিধায়ক রাহুল রায়ের উপস্থিতিকে ঘিরে  হাইলাকান্দির গেরুয়া শিবিরে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়ার। এদিন তাঁকে দেখা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুড খোলা গাড়িতে। এর আগে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেও দেখা যায় তাঁকে। দলের তাবড়-তাবড় নেতাকে টপকে মুখ্যমন্ত্রীর রোড-শোয়ে তিনি মধ্যমণি হয়ে ওঠায় দলের অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিক্রিয়া থেকে ক্রমে দানা বাঁধতে থাকে অসন্তোষ।
এমন প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন খোদ রাহুল রায় নিজেই। পেশ করেন সাফাই। এদিকে, রাহুলকে সমর্থন জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী মুন স্বর্ণকারও। তিনিও বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থীকে জয়ী করতে হলে গৌতম রায়, রাহুল রায়-সহ সবার সহযোগিতা প্রয়োজন। তাছাড়া, গৌতম-রাহুল দু’জনই দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। সেই সুবাদে তাঁদেরও একটা জনসমর্থন রয়েছে। তাই তাঁদের প্রয়োজন রয়েছে।
Tags: CM Himanta Bishwa SharmaRahul roy
Previous Post

পয়লাপুলে সড়ক দুর্ঘটনায় হত যুবক

Next Post

নির্বাচন : কাছাড়ে এলো ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
নির্বাচন : কাছাড়ে এলো ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন : কাছাড়ে এলো ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?