Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মোদিকে তোপ দেগে ভাইয়ের প্রশংসায় প্রিয়াঙ্কা

‘ভগবান রামকেও বনবাসে যেতে হয়েছিল”

samayikprasanga by samayikprasanga
March 26, 2023
in slider, জাতীয়
0
মোদিকে তোপ দেগে ভাইয়ের প্রশংসায় প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : দাদা রাহুল গান্ধীকে সমর্থনের ক্ষেত্রে কোনও কসুরই বাকি রাখছেন না কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবার তিনি রাহুলকে ভগবান রামের সঙ্গেও তুলনা করে ফেললেন। রবিবার দিল্লির সত্যাগ্রহের মঞ্চ থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক বললেন, ভগবান রামচন্দ্রকেও তো বনবাসে যেতে হয়েছিল। ওরা কি রামচন্দ্রকেও পরিবারবাদী বলবে? আমার পরিবারের রক্তে এই দেশের গণতন্ত্র লালিত।

রাহুলের সমর্থনে রাজঘাটের ধরনায় আজ কংগ্রেসের তাবড় শীর্ষ নেতা উপস্থিত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পি চিদম্বরম, অধীর চৌধুরীরা । সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা বললেন, আপনারা আমাদের পরিবারবাদী বলেন। আমাকে বলুন তো ভগবান রামও কি পরিবারবাদী ছিলেন? আমাদের পরিবারের সদস্যরা এই দেশের জন্য শহিদ হয়েছিলেন, সেজন্য কি আমাদের লজ্জিত হওয়া উচিত? আমাদের রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র লালিত হয়েছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

প্রিয়াঙ্কার অভিযোগ, লাগাতার তাঁর পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি নেতারা। অথচ তাদের কোনও শাস্তি হয় না। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছেন, “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীর জাফর বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না।” রাহুলের পাপ্পু বদনাম নিয়েও এদিন ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন,”আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে।”

কংগ্রেস  নেত্রী এদিন বিস্ফোরক একটি অভিযোগও করেছেন। তিনি দাবি করেছেন, “রাহুলের বিরুদ্ধে যে পূর্ণেশ মোদি মামলা করেছিলেন, ১ বছর আগে তিনি মামলাটি বন্ধ করে দেন। কিন্তু রাহুল আদানিদের বিরুদ্ধে ভাষণ দেওয়ার পরই মামলাটি ফের খোলা হয়েছে।” বস্তুত প্রিয়াঙ্কা এদিন বুঝিয়ে দিয়েছেন, রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়াটাকে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি উজ্বল করতে পুরোদস্তুর চেষ্টা চালিয়ে যাবে।

Tags: Congresspm narendra modipriyanka gandhiRahul Gandhi
Previous Post

বিধ্বংসী টর্নেডোয় মৃত্যুপুরী মিসিসিপি, মৃত ২৩

Next Post

সাংবাদিককে ধমকে বিপাকে রাহুল

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
সাংবাদিককে ধমকে বিপাকে রাহুল

সাংবাদিককে ধমকে বিপাকে রাহুল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?