Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মেঘালয় ও নাগাল্যান্ডে সব মন্ত্রীই কোটিপতি

ইলেকশন ওয়াচ এন্ড এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর তথ্য

samayikprasanga by samayikprasanga
March 10, 2023
in slider, জাতীয়
0
মেঘালয় ও নাগাল্যান্ডে সব মন্ত্রীই কোটিপতি

অনলাইন ডেস্ক : মেঘালয় ও নাগাল্যান্ডে সদ্য ঘটিত দুই  রাজ্য মন্ত্রিসভার  সভার সকল মন্ত্রীই কোটিপতি। মেঘালয় ও নাগাল্যান্ড ইলেকশন ওয়াচ এন্ড এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস দুই রাজ্যের নব নিযুক্ত মন্ত্রীদের স্বঘোষিত হলফনামার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমা সহ ১২ জন মন্ত্রীই কোটিপতির তালিকায়। মন্ত্রীদের মধ্যে সব থেকে বেশি ধনীর তালিকায় রয়েছেন  রাজ্যের নার্থিয়াং (তফসিলি উপজাতি) আসন থেকে বিজয়ী স্নিয়াওবালাঙ ধার।

এদিকে, নাগাল্যান্ডেও মুখ্যমন্ত্রী নেফিউ রিও সহ রাজ্য মন্ত্রিসভার ১১ জন মন্ত্রীই হলেন কোটিপতি। তাদের গড় সম্পত্তির পরিমাণ হল ১০ কোটি ৫৮ লক্ষ টাকা। সব থেকে বেশি ধনী হলেন মুখ্যমন্ত্রী রিও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি ৯৫ লক্ষ। তিনি নর্থান আঙ্গামী-২(এস টি) আসন থেকে জয়ী হয়েছেন। মন্ত্রীদের মধ্যে সব থেকে কম সম্পত্তি যার তিনি হলেন পি পাইওয়াং কন্যাক। তিনি তাঁর স্বঘোষিত হলফনামায় বলেছেন, তাঁর সম্পত্তির পরিমাণ হল ৬৭ দশমিক ৮৪ লক্ষ টাকা। এরমধ্যে আট জন মন্ত্রী ঘোষণায় জানিয়েছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেনী পাশ। অপরদিকে চার মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। নাগাল্যান্ডের ১২ জন মন্ত্রীর মধ্যে মাত্র একজন হলেন মহিলা মন্ত্রী। আশ্চর্যজনক হল, কোন মন্ত্রীই তাদের হলফনামায় অপরাধ মামলায় জড়িত থাকার কথা ঘোষণা করেননি।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

Tags: Crorepati MinisterElection WatchMaghalaya AssemblyNagaland Assembly
Previous Post

প্ৰিপেইড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে শিলচরেও বিক্ষোভ

Next Post

বিসিসিআই-র অনুর্ধ -১৯ শিবিরে করিমগঞ্জের সৌরভ দে

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বিসিসিআই-র অনুর্ধ -১৯ শিবিরে করিমগঞ্জের সৌরভ দে

বিসিসিআই-র অনুর্ধ -১৯ শিবিরে করিমগঞ্জের সৌরভ দে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?