Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মাধ্যমিকে বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস

সোমবারের পরীক্ষা বাতিল

samayikprasanga by samayikprasanga
March 13, 2023
in slider, অসম
0
মাধ্যমিকে বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস

অনলাইন ডেস্ক : সোমবার মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে রবিবারই। তাই এদিনের পরীক্ষা বাতিল করেছে সেবা। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার দায় এড়িয়ে গিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। উল্টো পুরোটাই সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার উপর চাপাতে চেয়েছেন পর্ষদ কর্তৃপক্ষ। এদিন রাতে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানায়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমে একটি খবর প্রচার করা হয়েছে যে ১৩ মার্চ, ২০২৩ (সোমবার) মাধ্যমিকের সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার হাতে লেখা মডেল প্রশ্নপত্র কিছু প্রার্থীর হাতে পাওয়া যায় এবং তা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। আমরা বিশ্বাস করি যে, এই ধরনের খবর প্রার্থীর মনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং এই বিবেচনায়, সোমবার অনুষ্ঠিতব্য সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা এতদ্বারা বাতিল করা হল। সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে।’

মাধ্যমিক শিক্ষা পর্ষদ আরও জানিয়েছে, এই বিষয়টির তারা তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিভিন্ন মহল থেকে এদিন পর্ষদের কাজকর্মে প্রবল অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অভিভাবকদের কথায়, সমস্ত প্রস্তুতি নেওয়ার পরেও পড়ুয়াদের পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে হল। অথচ এবার প্রথম পরীক্ষা থেকেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার দাবি উঠেছিল। অধিকাংশের অভিযোগ, মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগেভাগেই ব্যবস্থা নিলে পড়ুয়াদের এই দুর্ভোগে পড়তে হত না।  

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: HSLC ExamQuestion paper leakSEBA Board
Previous Post

অবশেষে মুক্ত হয়ে স্বদেশ নেপালের পথে জন্নত খাতুন

Next Post

শিলচর পাবলিক স্কুল রোডে অগ্নিকান্ড

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচর পাবলিক স্কুল রোডে অগ্নিকান্ড

শিলচর পাবলিক স্কুল রোডে অগ্নিকান্ড

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?