Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মাধ্যমিকে চার কন্যায় গর্বিত বরাক

মেধা তালিকায় কাছাড়ের তিন, করিমগঞ্জের এক

samayikprasanga by samayikprasanga
May 22, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
মাধ্যমিকে চার কন্যায়  গর্বিত বরাক

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : বিতর্কে ভরা এবারের মাধ্যমিক পরীক্ষায় চমক দিল বরাক। এক দুই নয়। চার চারজন এবারের মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেয়। কাছাড়ের তিন এবং করিমগঞ্জের এক পড়ুয়া মেধা তালিকায় নিজেদের অবস্থান পাকা করে। ঘটনাচক্রে এই চার মেধাবীই হল ছাত্রী। প্রদর্শন ভাল হলেও বরাকের আরেক জেলা হাইলাকান্দির কেউ মেধা তালিকার ধারেকাছেও ঘেঁষতে পারেনি।
                 এদের মধ্যে কাবুগঞ্জ হলিক্রস স্কুলের সিনাম যাইফারি চানু সবচেয়ে ভাল ফল করেছে। ৬০০’ র মধ্যে ৫৯১ নম্বর নিয়ে মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করেন সিনাম। শীর্ষাস্থানে থাকা ঢেকিয়াজুলির হৃদম ঠাকুরিয়া থেকে সিনামের নম্বরের পার্থক্য ছিল মাত্র তিন নম্বরের। ৫৯৪ নম্বর নিয়ে মেধা তালিকায় শীর্ষস্থান নিশ্চিত করেন হৃদম। শিলচর কলেজিয়েট স্কুলের রিতাজা দেব ৫৮৬ নম্বর পেয়ে নবম স্থান দখল করেন। সমসংখ্যক নম্বর নিয়ে মেধা তালিকায় নিজের নাম নবম স্থানে দেখতে পান শিলচর হলিক্রস স্কুলের দীক্ষিতা ভট্টাচাৰ্য। কাছাড়ের পাশাপাশি করিমগঞ্জের একজন মেধা তালিকায় স্থান পান। তিনি হলেন রোনাল্ডস মেমোরিয়াল হাইস্কুলের সুকন্যা দাস। ৫৮৬ নম্বর নিয়ে তিনিও নবম হন।
               প্রশ্নপত্র লিক হওয়ার ইস্যু নিয়ে এবার বেশ বিতর্ক দেখা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষায়। তবে চার কন্যার সাফল্য যে বিতর্কের ক্ষতে যে আনন্দের মলম লাগিয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য এবারের  মাধ্যমিকে   ৪,১৫,৩২৪ জন প্রার্থী পরীক্ষায় বসেছিলেন এবং মোট ৩,০১,৮৮০ জনের মধ্যে ৯৪,৯১৩ জন প্রথম বিভাগে, ১,৪৮,৫৭৩ জন দ্বিতীয় বিভাগে এবং ৫৮,৯৩৪ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
Tags: Assam state education boardCachar District AdministrationCM Himanta Bishwa Sharmaeducation minister ronoj peguKarimganj district administrationseba
Previous Post

শিলচরে রাজীব স্মরণ জেলা কংগ্রেসের

Next Post

মাধ্যমিকে ফেল, আত্মঘাতী ছাত্রী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মাধ্যমিকে ফেল, আত্মঘাতী ছাত্রী

মাধ্যমিকে ফেল, আত্মঘাতী ছাত্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?