Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মাদ্রাসায় জেহাদ রুখছেন মুসলিমরাই : মুখ্যমন্ত্রী

বাইশে ৫১ জেহাদিকে গ্রেফতার করেছে পুলিশ

samayikprasanga by samayikprasanga
January 2, 2023
in slider, অসম
0
মাদ্রাসায় জেহাদ রুখছেন মুসলিমরাই : মুখ্যমন্ত্রী

সাময়িক প্রসঙ্গ , গুয়াহাটি, ২ ডিসেম্বর : নতুন বছরে অসম পুলিশের পিঠ চাপড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, গত বছর যথেষ্ট কাজ করেছে অসম পুলিশ। সফলতা পেয়েছে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানেও। গত বছর ৭৮১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ। শুধু তাই নয়, নিঃশব্দে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৭৫৭টি মারণাস্ত্র ও উদ্ধার করেছে। অন্য কোনও রাজ্যে এ ধরনের উদাহরণ নেই।

মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সালে ৪৩১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল অসম পুলিশ। আর ২০২২ সালে ৭৮১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে কড়া বার্তা দিয়েছে পাচারকারীদের। এছাড়াও আনসারুল বাংলা টিম এবং আল কায়দার ভারতীয় মহাদেশের ৮টি মডিউল উপড়ে ফেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৫১ জন জেহাদিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে অসম পুলিশ। সেইসঙ্গে মাদ্রাসাগুলির উপরেও কড়া নজর রেখে চলেছে, যাতে কোনও মাদ্রাসা জেহাদির ঘাঁটি হিসেবে পরিণত না হয়। মুখ্যমন্ত্রী বলেন, এ কাজে স্থানীয় মুসলমানরাও সহযোগিতা করছেন। মাদ্রাসায় নতুন পাঠক্রম শুরু করার ব্যাপারেও সায় দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, বাঘবর ছাড়াও রাজ্যে এমন বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে একটিও হিন্দু পরিবার নেই। ঠিক এমনই এক পরিস্থিতিতে জেহাদি কার্যকলাপ রুখতে মুসলমানদের সহযোগিতা ছাড়াও তাঁদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সরকার।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, গত বছর বিভিন্ন সশস্ত্র সংগঠনের ৭২৭৯ জন ক্যাডার মূলস্রোতে ফিরে এসেছে। জমা দিয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও। শেষ হয়েছে উপজাতি জঙ্গি সমস্যাও। এখানেই শেষ নয়, গত বছরেই দুর্ধর্ষ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চনদা-কেও অসম পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দুর্ধর্ষ মাওবাদী নেতার মাথার দাম ছিল ৩.৪০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, দুর্নীতির দায়ে গত বছর ৫০ জন সরকারি কর্মচারীকে গ্রেফতারের পাশাপাশি নগদ ১.১২ কোটি টাকা উদ্ধার করেছে অসম পুলিশ।

Tags: AssamcmoHimanta Bishwa Sharmajihadmadrasa
Previous Post

বিদায় পেলে

Next Post

২০০১ সালের আদমসুমারি অনুযায়ীই হচ্ছে ডিলিমিটেশন: মুখ্যমন্ত্রী

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
২০০১ সালের আদমসুমারি অনুযায়ীই হচ্ছে ডিলিমিটেশন: মুখ্যমন্ত্রী

২০০১ সালের আদমসুমারি অনুযায়ীই হচ্ছে ডিলিমিটেশন: মুখ্যমন্ত্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?