Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মাঝরাতে মুখ্যমন্ত্রীকে শাহরুখের ফোন, পাল্টে গেল দৃশ্যপট

একদিন আগে শাহরুখকে চিনতেও পারেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

samayikprasanga by samayikprasanga
January 22, 2023
in slider, অসম, বিনোদন
0
মাঝরাতে মুখ্যমন্ত্রীকে শাহরুখের ফোন, পাল্টে গেল দৃশ্যপট

অনলাইন ডেস্ক : ‘কে শাহরুখ খান’ থেকে ভোররাত ২টোর সময় অভিনেতার সঙ্গে কথোপকথন। পুরো দৃশ্যপট এক ঝটকায় কীভাবে বদলে যেতে পারে, এই ঘটনাই তার জীবন্ত উদাহরণ। একদিন আগে শাহরুখকে চিনতেও পারেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁকে শাহরুখের সিনেমা পাঠান মুক্তির দিন বিক্ষোভ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে হিমন্ত পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘কে এই শাহরুখ খান?’ আর এই ঘটনার পরই এসআরকে শনিবার ভোররাত ২টোর সময় মুখ্যমন্ত্রীকে ফোন করে বসেন। ভোররাত ২টোর সময় শাহরুখের ফোন হিমন্ত বিশ্ব শর্মা বলিউডের সুপারস্টারকে আশ্বস্ত করে জানিয়েছেন, পাঠান সিনেমা মুক্তির দিন রাজ্য সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখবে এবং কোনও অপ্রীতিকর ঘটনা সেদিন হবে না। অসমের মুখ্যমন্ত্রী নিজের টুইটারে বলেন, ‘বলিউড অভিনেতা শাহরুখ খান আমায় ফোন করেছিলেন এবং আমরা রবিবার ভোররাত আমি তাঁকে আশ্বস্ত করে জানিয়েছি যে আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। আমরা খতিয়ে দেখব এবং নিশ্চিত করছি যে ওইদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

প্রসঙ্গত, গুয়াহাটির সিনেমা হলে বজরং দলের কর্মীরা পাঠান সিনেমার পোস্টার জ্বালিয়ে দেন। সেই প্রসঙ্গ তুলে হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী তার বদলে প্রশ্ন করে বসেন, ‘কে শাহরুখ খান? আমি তাঁর সম্পর্কে বা তাঁর সিনেমা পাঠান সম্পর্কে কিছুই জানিনা।’ শর্মা আরও জানান যে এ রাজ্যের মানুষের উচিত অসমিয়া সিনেমা নিয়ে মাতামাতি করা, কোনও হিন্দি সিনেমাকে নিয়ে নয়। হিমন্ত বিশ্ব শর্মা এও বলেন, ‘খান আমায় ফোন করেননি, যদিও এই সমস্যা নিয়ে অনেক বলিউড তারকারাই আমায় ফোন করেছিলেন। তবে যদি তিনি ফোন করেন আমি অবশ্যই সেই বিষয়টি দেখব। আইনশৃঙ্খলা লঙ্ঘন হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং মামলাও রুজু করা হবে।’ এরপরই শাহরুখ ফোন করলে একেবারেই সুর নরম হয়ে যায় মুখ্যমন্ত্রীর। শীঘ্রই মুক্তি পেতে চল ছে অসমিয়া সিনেমা ‘ডঃ বেজবড়ুয়া পার্ট ২’। তিনি সকলকে সেই সিনেমা দেখার আহ্বান জানান।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে পাঠান। হিংসাত্মক এই কর্মকাণ্ডের সময় তাঁদের মুখে ছিল জয় শ্রীরাম স্লোগান।

Tags: Bajrang dalFilm PathanHimanta Bishwa SharmaSRK
Previous Post

যুবদিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সেবাকাজ বিবেকানন্দ পাঠ দান কেন্দ্রের

Next Post

উধারবন্দ ক্রিকেট লিগে খেতাব ধরে রাখল ট্রান্সফরমার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
উধারবন্দ ক্রিকেট লিগে খেতাব ধরে রাখল ট্রান্সফরমার

উধারবন্দ ক্রিকেট লিগে খেতাব ধরে রাখল ট্রান্সফরমার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?