Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মহাসড়কের সংস্কারে জোড়াতালির কাজ,সাংসদ-ডিসির হস্তক্ষেপ দাবি

samayikprasanga by samayikprasanga
March 27, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
মহাসড়কের সংস্কারে জোড়াতালির কাজ,সাংসদ-ডিসির হস্তক্ষেপ দাবি

অনলাইন ডেস্ক : বেহাল মহাসড়কের উপর টোলগেট বসিয়ে টোল কর আদায় সহ টোলগেটে মারপিটের ঘটনার পর বেহাল মহাসড়ক সংস্কারে নির্মাণ সংস্থা হাত লাগালেও বারবার নিম্নমানের কাজের ছবি সামনে আসছে।এতে সচেতনমহলে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন।এটা কি আদৌ মহাসড়ক নির্মাণ কাজ না গ্রামীণ সড়ক নির্মাণের কাজ এই প্রশ্ন উঠছে।বারবার অভিযোগের পরও মহাসড়কের মতো একটি কাজে চলছে জোড়াতালি।শিলচর-হাফলং-সৌরাষ্ট্র সড়ক সংস্কারের কাজে এমন গাফিলতি নিয়ে বড়খলার বিভিন্ন দল-সংগঠনের মধ্যে বিরাজ করছে ক্ষোভ।উল্লেখ্য,দীর্ঘ বছর আগে শুরু হয়েছিল প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্বপ্নের এই মহাসড়ক নির্মাণের কাজ।এ সড়কের মাধ্যমে কাশ্মীর থেকে কন্যাকুমারী,পঞ্জাব থেকে ব্রক্ষ্রদেশকে জুড়ে দেওয়ার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিক খুলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন বাজপেয়ীজি।এতে বহু বছর আগে শিলচর-হাফলং-সৌরাষ্ট্র সড়কের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শিলচর থেকে হাফলং পর্যন্ত বড়খলা অংশের কাজও শেষ হয়নি।বড় বিষয় হচ্ছে,বালাছড়া থেকে শিলচর পর্যন্ত যে কাজ কয়েক বছর আগে হয়েছিল সেটুকুর উপযুক্ত সংস্কার না হওয়ায় এই অংশ শুধু বেহাল নয় ঘনঘন দুর্ঘটনা ঘটছে।আর ভাঙাচোরা মহাসড়কের উপর বালাছড়ায় টোলপ্লাজা বসিয়ে টোলকর আদায় শুরু হতেই

বিতর্কের ঝড় উঠেছে।স্থানীয় লোকের কথায়,সড়কের উপর থেকে সরকারের টোলকর আদায়ের প্রয়োজন রয়েছে।তবে বেহাল সড়কের উপর টোলগেট বসিয়ে টোল কর আদায়ের ঘটনার সাক্ষী বালাছড়া টোলপ্লাজা।আর এ ব্যাপারে ঘনঘন খবর প্রকাশের পর মহাসড়কের বালাছড়া থেকে শিলচর অভিমুখে সংস্কার কাজ শুরু হয়।একদিকে সংস্কার কাজ চললেও অন্যদিকে ভেঙে পড়ছে সড়ক।এমন সংস্কার কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বড়খলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন সেডো-র সম্পাদক অজিত দাস।তিনি বলেন,মহাসড়ক নির্মাণের কাজে সরকার নির্মাণ সংস্থাকে পাওনা টাকা যেভাবে চুকিয়ে যাচ্ছে সেভাবে কাজ করছে না নির্মাণ সংস্থা।নির্মাণ সংস্থার এমন কাজের ফলে বদনাম হচ্ছে সরকারের অজিতবাবু এসব বিষয় নিয়ে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় ও কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: cachar dc rohan kumar jhacachar district addministrationCM Himanta Bishwa SharmaEast west corridormahasadakMLA Dipanyan chakrabortymp rajdip roypm narendra modi
Previous Post

কাজের এক বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করিমগঞ্জ-সুতারকান্দি সড়ক

Next Post

পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল

পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?