Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন, প্রয়াত কিংবদন্তি তুলসীদাস বলরাম

samayikprasanga by samayikprasanga
February 16, 2023
in slider, খেলাধুলো
0
ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন, প্রয়াত কিংবদন্তি তুলসীদাস বলরাম

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : প্রয়াত তুলসীদাস বলরাম । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার দুপুরে নীরবেই চলে গেলেন কিংবদন্তি ফুটবলার। ১৯৫৬ সালের অলিম্পিকে ভারতীয় ফুটবল দল চতুর্থ স্থান পেয়েছিল। সেই দলের সদস্য ছিলেন বলরাম। ১৯৬০ সালের অলিম্পিকেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। রোম অলিম্পিকে হাঙ্গেরি ও পেরুর বিরুদ্ধে গোল ছিল বলরামের। তুলসীদাস বলরাম মানে ভারতীয় ফুটবলের দীর্ঘ এক ইতিহাস। একসময়ে চুনী গোস্বামী, পিকে ব্যানার্জির সঙ্গে এক নিশ্বাসে উচ্চারিত হত বলরামের নাম। ভারতীয় ফুটবলের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলা হত তাঁদের। চুনী-পিকে আগেই চলে গিয়েছিলেন। তাঁদের প্রয়াণে গভীর দুঃখ পেয়েছিলেন বলরাম। বলরাম ছিলেন অকৃতদার। উত্তরপাড়ায় থাকতেন তিনি। বেশ কয়েকবছর ধরে তিনি নিজেকে প্রায় গৃহবন্দি করেই রেখেছিলেন। খুব একটা বাইরে দেখা যেত না তাঁকে। বলরামের মনে জমা হয়েছিল অভিমানও। কলকাতায় ইস্টবেঙ্গলের হয়ে খেলতেন তিনি। লাল-হলুদ ক্লাবকে এনে দিয়েছিলেন সাফল্যও। গোল করতেন, গোল করাতে পারতেন। সেই বলরাম একবার বলেছিলেন, তাঁর মৃতদেহ যেন ইস্টবেঙ্গল ক্লাবে না যায়। বলরামের এহেন মন্তব্য নিয়ে তীব্র আলোচনা হয়েছিল ময়দানে। অর্জুন পুরস্কার পেলেও পদ্মশ্রী সম্মান পাননি বলরাম। এর জন্য তাঁর মনে আক্ষেপও ছিল। ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ভারত সেবার সোনা জিতেছিল।
Tags: FIFAIndian Football FederationolympicTulsidas balram
Previous Post

কাটলিছড়ায় মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার মহারাষ্ট্রের যুবক

Next Post

বদলি হলেন পদ্মনাভ, করিমগঞ্জের নতুন এসপি পার্থ সারথি দাস

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
বদলি হলেন পদ্মনাভ, করিমগঞ্জের নতুন এসপি পার্থ সারথি দাস

বদলি হলেন পদ্মনাভ, করিমগঞ্জের নতুন এসপি পার্থ সারথি দাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?