Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভারতীয়দের নিয়ে শিলচর এনআইটি-র সদ্য প্রাক্তন বাংলাদেশী পড়ুয়ার আপত্তিজনক পোস্ট !

মামলা বজরং দলের

samayikprasanga by samayikprasanga
August 26, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট। শিলচর এনআইটির এক প্রাক্তন বাংলাদেশী পড়ুয়ার এমন পোস্টকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হাওয়া।

যে ফেসবুকে এই পোস্ট করা হয়েছে, তা সাদত হোসেন আলপি নামে কোনও এক ব্যক্তির। নামটা আসল না ফেসবুক একাউন্ট খোলার জন্য ছদ্মনাম ব্যবহার করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে এই সাদত হোসেন আলপির প্রোফাইলে লিখা হয়েছে তিনি শিলচর এনআইটির পড়ুয়া। এতেই সরগরম হয়ে উঠেছে হাওয়া। সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করে ঝড়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

জানা গেছে ওই ফেসবুক একাউন্টে ভারতীয়দের জড়িয়ে আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। ব্যাপারটা নজরে আসার পর পুলিশের পক্ষ থেকে এনিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তের পর কাছাড় পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে বাংলাদেশের বাসিন্দা ওই পড়ুয়া শিলচর এনআইটি থেকে কম্পিউটার সায়েন্সে “বিটেক কোর্স করেছেন। গত জুলাই মাসে কোর্স শেষ হওয়ার পর তিনি ফিরে গেছেন নিজের দেশে। তিনি শিলচর এনআইটিতে পড়াশোনা করেছেন ২০২০ সাল থেকে। কোর্স শেষ হওয়ার পর ফিরে গিয়ে বর্তমানে রয়েছেন বাংলাদেশেই। পুলিশের পক্ষ থেকে এনিয়ে যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় এর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের এই আহ্বানের পাশাপাশি বজরং দলের মধ্য কাছাড় জেলা শাখার পক্ষ থেকে এ নিয়ে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে রবিবার এজাহার দায়ের করা হয়েছে।

এই পোস্টই বিতর্কের সৃষ্টি করেছে।

পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট নজরে পড়ার পর শনিবার রাতে তিনি নিজে এনআইটিতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তখনই জানতে পারেন, যে পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বর্তমানে তিনি কোর্স শেষ হওয়ার পর ফিরে গেছেন বাংলাদেশে। তিনি আরও জানান, বর্তমানে এনআইটিতে যেসব বাংলাদেশী পড়ুয়া রয়েছেন তাদের ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।

Tags: Assam PoliceBangladeshSilchar nit
Previous Post

ধর্ষণ মামলায় বিচারপ্রক্রিয়ায় বিলম্ব যাতে না হয়, আইনজীবীদের হিমন্ত

Next Post

মেহেরপুরের ক্রুইজার স্ট্যান্ড থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

মেহেরপুরের ক্রুইজার স্ট্যান্ড থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?