Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভাগাবাজারে ফের প্রকাশ্য দিবালোকে ডাকাতি, মিজো নাগরিকের ৩.২০ লক্ষ টাকা লুট

samayikprasanga by samayikprasanga
June 28, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাগাবাজারে ফের প্রকাশ্য দিবালোকে ডাকাতি, মিজো নাগরিকের ৩.২০ লক্ষ টাকা লুট

অনলাইন ডেস্ক : ফের দিনে-দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাছাড় জেলার ভাগাবাজার এলাকায়। শনিবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ এক মিজো নাগরিকের কাছ থেকে বন্দুকের নলের মুখে নগদ তিন লক্ষ কুড়ি হাজার টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল। গত ২২ মার্চ একই কায়দায় ১৩ লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, মিজোরামের লংলেই থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির যন্ত্রাংশ কেনার উদ্দেশ্যে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই ৩-৪ জন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও, যুবকদের হাফ বোতল মদের বিনিময়ে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হন এবং মদের টাকা বের করে দেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এরপর যুবকরা ওই মিজো নাগরিককে নিয়ে ভাগাবাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ পান করে। মদপান শেষে তারা মিজো লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয়। ভাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুই দিক থেকে দু’জন পিস্তল তাক করে ধরে। একজন তার কোমরে বাঁধা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা মিজো লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি ও তার দলবল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং স্থানীয় মদের দোকানসহ ঘটনার আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতি কাণ্ডে ব্যবহৃত গাড়ির নম্বর এবং ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে একই কায়দায় মিজোরামের চম্পাইয়ের এক বাসিন্দার কাছ থেকে ১৩ লক্ষ টাকা লুট করে নিয়েছিল ডাকাত দল। সেই ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ দু’জনকে ধরতে সক্ষম হলেও বাকিরা এখনও অধরা।

একের পর এক প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় গোটা ভাগাবাজার অঞ্চলে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার মানুষজন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং পুলিশের কাছে দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

Tags: Assam mizoram borderAssam PoliceRobbery
Previous Post

নৃশংস হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে মৃত্যু যুবকের

Next Post

পিকনিকে গিয়ে মধুরায় সলীল সমাধি দুই যুবকের

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
পিকনিকে গিয়ে মধুরায় সলীল সমাধি দুই যুবকের

পিকনিকে গিয়ে মধুরায় সলীল সমাধি দুই যুবকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?