Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বেহাল শিববাড়ি রোডে অবরোধ, পণবন্দি ইঞ্জিনিয়ার

samayikprasanga by samayikprasanga
April 1, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বেহাল শিববাড়ি রোডে অবরোধ, পণবন্দি ইঞ্জিনিয়ার

অনলাইন ডেস্ক : শিলচর তারাপুর শিববাড়ি রোডের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার ওই রাস্তায় অবরোধ গড়ে তোলেন। অবরোধকারীদের ক্ষোভের মাত্রা এতটাই ছিল যে, দীর্ঘক্ষণ আটকে রাখা হয় পূর্ত বিভাগের এক ইঞ্জিনিয়ারকে।

এদিন অবরোধ শুরু হয় বেলা ১১টা নাগাদ। এলাকাবাসী জানিয়েছেন রাস্তার বেহাল অবস্থার গরম চলাফেরার ক্ষেত্রে প্রতিনিয়ত তাদের প্রাণ সংশয়ে ভুগতে হয়। আর বৃষ্টির দরুন বর্তমানে অবস্থা হয়ে উঠেছে আরও বেহাল। এদিন একটি মালবাহী অটো ট্রাক রাস্তার বেহাল অবস্থার দরুণ নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়। এরপরই শুরু হয় অবরোধ। অবরোধ শুরুর পর দুপুর আড়াইটা নাগাদ সেখানে যান পূর্ত বিভাগের শিলচর-উধারবন্দ

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

টেরিটোরিয়াল রোড ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়বন থাওসেন । অবরোধকারী তাকে তাকে কথাবার্তা বলার জন্য নিয়ে যান পাশের শিব বাড়ির নাট মন্দিরে। কথাবার্তার মাঝে ইঞ্জিনিয়ার থাওসেন শীঘ্রই কাজ শুরু হবে এসব প্রতিশ্রুতি দিলেও অবরোধকারীরা তা শুনতে রাজি ছিলেন না। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বারবার এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি। এসব কথাবার্তার মাঝে বলা হয়, রাস্তায় পাথর ফেলা শুরু না হওয়া পর্যন্ত যেতে দেওয়া হবে না ইঞ্জিনিয়ারকে। তাকে আটকে রাখা হয় শিববাড়ির নাট মন্দিরে।

ইঞ্জিনিয়ারকে এভাবে পনবন্দি করে রাখার খবর পেয়ে হাজির হন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। যদিও অবরোধকারীরা কোনভাবেই ইঞ্জিনিয়ার কে ছেড়ে দিতে রাজি হননি। বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর রাত আটটা নাগাদ রাস্তায় কয়েক গাড়ি পাথর ফেলার ব্যবস্থা হলে এরপর যেতে দেওয়া হয় ইঞ্জিনিয়ার থাওসেনকে। প্রত্যাহার করা হয় অবরোধ ও।

এদিন অবরোধ প্রত্যাহার করা হলেও এলাকাবাসী জানিয়েছেন শীঘ্রই রাস্তার হাল ফেরাতে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তারা গড়ে তুলবেন আরও তীব্র আন্দোলন।

Tags: Assam Policenational highwayTarapur shivbari
Previous Post

সন্তোষমোহনের জন্মদিনে শিলচরে মনোনয়নপত্র পেশ তৃণমূল প্রার্থীর

Next Post

দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবকে ঘিরে উন্মাদনার ঝর্ণায় ভিজতে তৈরি কবির শহর

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবকে ঘিরে উন্মাদনার  ঝর্ণায় ভিজতে তৈরি  কবির শহর

দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবকে ঘিরে উন্মাদনার ঝর্ণায় ভিজতে তৈরি কবির শহর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?