Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বেনজির পুত্র বিলাওয়ালকে হত্যার হুমকি

তালিবানি হিটলিস্টে প্রধানমন্ত্রী শাহবাজও

samayikprasanga by samayikprasanga
January 5, 2023
in slider, আন্তর্জাতিক
0
বেনজির তনয় বিলাওয়ালকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক : মাকে মেরেছিল। এবার বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়ালকে হত্যার হুমকি দিল তালিবানরা। শুধু কি তাই, তালিবানি হিটলিস্টে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ নওয়াজও।প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে দেড় দশক আগে খুন করেছিল তারা। এ বার সেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী সরাসরি বেনজিরের ছেলে তথা পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে খুন করার হুমকি দিল। বিলাওয়ালের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও খুন করা হবে বলে জানিয়েছে কাবুল ঘনিষ্ঠ ওই বিদ্রোহী সংগঠন।

বেনজির ভুট্টো। ফাইল ছবি।

গত এপ্রিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) –এর নেতা ইমরান খানের সরকারের পতন ঘটিয়ে জোট সরকার গড়ে শাহবাজের ‘পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)’ বা পিএমএল(এন) এবং বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ঘটনাচক্রে, তার পর থেকেই পাক-আফগান সীমান্তে তালিবান বিরোধী তৎপরতা শুরু করে পাক সেনা। গত অগস্টে টিটিপির সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখোয়া এবং উত্তর বালুচিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় নতুন করে অভিযানে নেমেছে পাক সেনা এবং ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এর যৌথ বাহিনী। আর তা করতে গিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগান ভূমিতেও অনুপ্রবেশের অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। যা নিয়ে সাম্প্রতিক কালে পাক ও আফগান বাহিনীর সংঘর্ষের ঘটনা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Benojir bhuttobilawal bhuttopakistan newssahbaz nowaz
Previous Post

সিনেমা হলে বাইরের খাবার নয়

Next Post

খোমেইনির ব্যঙ্গচিত্র, হুমকি শার্লি এবদোকে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
খোমেইনির ব্যঙ্গচিত্র, হুমকি শার্লি এবদোকে

খোমেইনির ব্যঙ্গচিত্র, হুমকি শার্লি এবদোকে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?