Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, আটক অটোচালক

samayikprasanga by samayikprasanga
August 21, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

অনলাইন ডেস্ক : আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে পুলিশ আটক করল এক অটোচালককে। ওই অটোচালক ফকির টিলার বাসিন্দা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কর্মকর্তারা জানিয়েছেন যে ছাত্রীর সঙ্গে অটোচালক অশ্লীল আচরণ করেছে তার বাড়ি পশ্চিমবঙ্গে। তিনি এখানে আইরংমারা এলাকায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সোমবার সন্ধ্যায় ছাত্রীটি বিশ্ববিদ্যালয় থেকে আইরংমারার আস্তানায় যাওয়ার জন্য মূলগেটের কাছে অটোতে উঠেন। তখন চালক তাকে বলে পেছনের সিটে কিছু সামগ্রী রয়েছে তিনি যেন সামনে বসেন। এভাবে যাওয়ার পথেই চালক ছাত্রীটিকে উদ্দেশ্য করে নানা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতে থাকে। কিন্তু সে সময় রাস্তায় তেমন গাড়ি না থাকায় ছাত্রীটি বাধ্য হয়ে এসব সহ্য করে যেতে থাকেন। কিন্তু আইরংমারা বাজার পেরিয়ে ছাত্রীটি তার আস্তানার কাছে পৌঁছালে অটো থেকে নেমে ভাড়া দিতে যান। তখন চালক নিজের প্যান্টের চেন খুলে গুপ্তাঙ্গ বের করে তাকে দেখাতে শুরু করেন। এই অবস্থায় ছাত্রীটি কোনোওক্রমে সেখান থেকে পালিয়ে বাচেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

ছাত্র সংসদের কর্মকর্তারা আরও জানান ছাত্রীটি মঙ্গলবার ছাত্রীটি তাদের ব্যাপারটা জানালে তারা আইরংমারায় ওৎ পেতে থেকে অটো সহ চালককে আটক করেন। সেসময় অন্য একছাত্রীও জানান কিছুদিন আগে তার সঙ্গেও ওই অটোচালক এমন আচরণ করেছেন। এরপর অটোচালককে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। আর ছাত্রীটি এনিয়ে থানায় দায়ের করেন এজাহার।

ছাত্র সংসদের কর্মকর্তারা বলেন, আর জি কর কান্ডে ঘিরে গোটা দেশ যখন উত্তাল তখনই ওই অটোচালকের এমন অশ্লীল আচরণের শিকার হলেন ছাত্রী। তারা অটোচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অটোচালককে আটক করার পর বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে।

Tags: Assam PoliceAssam Universityauto association silcharauto driverivtijing
Previous Post

একসঙ্গে প্রেমিক – প্রেমিকার মরণঝাপ নদীতে , উদ্ধার করলেন ভাসাণযাত্রীরা

Next Post

বরাকের ৫ সহ অনুমোদন ১১ শহরের মাস্টার প্ল্যান

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

বরাকের ৫ সহ অনুমোদন ১১ শহরের মাস্টার প্ল্যান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?