Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

samayikprasanga by samayikprasanga
June 9, 2023
in slider, অসম, সাহিত্য
0
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : ঘুঙ্গুর এলাকায় বাইপাস থেকে বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক মহিলাকে। পরবর্তীতে রাধারানী সিংহ (৪৪) নামে ওই মহিলার মৃত্যু ঘটে মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।
জানা গেছে, তারাপুর মনিপুরী বস্তির বাসিন্দা রাধারানী সিংহকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাইপাসে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রাধারানীর পেট এবং মাথায় ছিল আঘাতের চিহ্ন। পুলিশ  তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু ঘটে।
আহত অবস্থায় উদ্ধার এবং মৃত্যুর পর বেশ কিছুক্ষণ কেউই রাধারানীকে চিনতে পারেননি। শুক্রবার সকালে রাধারানীর স্বামী সুরজিৎ সিংহ ও অন্যান্য পরিজনরা মেডিক্যাল কলেজে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।
সুরজিৎ ও অন্যান্য পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক মনোমালিন্যের
দরুন গত দূর্গাপূজার পর থেকে রাধারানী তারাপুর মনিপুরী বস্তি এলাকায়ই তার বাবার বাড়িতে থাকছিলেন। তবে বৃহস্পতিবার রাতে রাধারানী কিভাবে বা কেন বাইপাসে গিয়েছিলেন, এ নিয়ে কেউই কিছু বলেন নি।
‌ পুলিশের এক সূত্র জানান, রাধারানীর আঘাতের ধরন দেখে মনে হয়েছে কোনও যানবাহনের ধাক্কায় বা কোনও যানবাহন থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়েছিলেন। তবে এরপরও প্রশ্ন উঠছে এতো রাতে কেন এবং কিভাবে তিনি গিয়েছিলেন বাইপাসে। তাকে কি নিয়ে গিয়েছিল অন্য কেউ।
সূত্রটি জানান, প্রাথমিকভাবে তারা যে ধারণা করছেন এমনটা নাও হতে পারে। তাই সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত চালানো হচ্ছে। এদিন মেডিকেলে রাধারানীর মৃতদেহের ময়নাতদন্তের পর সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে।

Tags: Assam Policecachar dc rohan kumar jharamnagar bypass
Previous Post

কর্নেন্দুর রেকর্ড ভেঙে ১৪০ জনের কংগ্রেস কমিটি অভিজিতের

Next Post

ভোটারদের মন বুঝেই শিলচরে বিজেপির প্রার্থী চয়ন : ফণীন্দ্রনাথ

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
ভোটারদের মন বুঝেই শিলচরে বিজেপির প্রার্থী চয়ন : ফণীন্দ্রনাথ

ভোটারদের মন বুঝেই শিলচরে বিজেপির প্রার্থী চয়ন : ফণীন্দ্রনাথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?