Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিধিলি’, চলছে ভারী বৃষ্টি

samayikprasanga by samayikprasanga
November 18, 2023
in slider, আন্তর্জাতিক
0
বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিধিলি’, চলছে ভারী বৃষ্টি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিধিলি’। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। ভোলা জেলায় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন এক জেলেও।

হাওয়া অফিস জানিয়েছে, গত ছয় ঘণ্টায় উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ২৫ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। এদিন আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এরপর তা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়ে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি। স্থলভাগ দিয়ে যাওয়ার সময় ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়। তবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনি, বরগুনা, পটুয়াখালি, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। মিধিলির প্রভাবে ভোলা জেলায় সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন এক জেলেও।

এদিকে, ঘূর্ণিঝড়ের হালকা প্রভাব পড়তে শুরু করেছে অসম ও পশ্চিমবঙ্গেও। দুপুর থেকেই চলছে বিরামহীন বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে থাকা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Tags: Bay of BangalCyclone MidhiliRainfall
Previous Post

লামডিং-এ ট্রেন থেকে শিলচরের নাবালক প্রেমিক-প্রেমিকা উদ্ধার

Next Post

রাম মন্দিরে ঢুকলেই হিন্দুরা মুসলিম হয়ে যাবেন!

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
রাম মন্দিরে ঢুকলেই হিন্দুরা মুসলিম হয়ে যাবেন!

রাম মন্দিরে ঢুকলেই হিন্দুরা মুসলিম হয়ে যাবেন!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?