Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশের নির্বাচনের আগেই ভারত সফরে আসছেন বিদেশ সচিব

samayikprasanga by samayikprasanga
November 18, 2023
in slider, আন্তর্জাতিক
0
বাংলাদেশের নির্বাচনের আগেই ভারত সফরে আসছেন বিদেশ সচিব

অনলাইন ডেস্ক : ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। দিল্লিতে বৈঠক করবেন ভারতের বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রার সঙ্গে। জানা গেছে, আগামী ২৩ নভেম্বর ভারতে পা রাখার কথা মোমেনের। ২৪ নভেম্বর বৈঠক হওয়ার কথা আছে দু’জনের। বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই সেদেশের বিদেশ সচিবের ভারত সফর বিশেষ তাৎপর্যপূর্ণ । কারন কয়েকদিন আগেই এই নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। সে বিষয়ে ভারতের মনোভাব আরও স্পষ্টভাবে জানা বিদেশ সচিবের সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে।

শুক্রবার এই ভারত সফর নিয়ে মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দিল্লিতে যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে নির্বাচনের আগে এটাই দু দেশের বিদেশ সচিবদের মধ্যে শেষ বৈঠক হতে পারে। সেই কারণে বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি, বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষা-সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। আগামী ২৩ নভেম্বর ভারতে পা রাখার কথা মোমেনের। ২৪ নভেম্বর বৈঠক হবে দুই মন্ত্রীর মধ্যে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

আসন্ন নির্বাচন ঘিরে এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভেঙে দেওয়ার দাবিতে গত এক মাস ধরে বিএনপি ও তাদের ইসলামপন্থী সমমনা দলগুলো বনধ-অবরোধ জারি রেখেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে হাসিনার সরকারের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলো। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও । এই আবহে নির্বাচন নিয়ে ‘বন্ধু’ দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ফলে নির্বাচনের আগে দুই দেশের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। দুই দেশের এই বৈঠকে নজর রাখবে পশ্চিমের দেশগুলোও।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং সেদেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। আমরা অন্য কোনও দেশের নীতি নিয়ে মন্তব্য করতে চাই না।” বাগচি আরও বলেন, “ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসাবে, আমরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি গঠনে ঢাকার লক্ষ্যে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।” এই বক্তব্যের মাধ্যমে হাসিনা সরকারের ‘পাশে দাঁড়িয়ে’কৌশলী বার্তা দেয় দিল্লি।

Tags: Bangladesh ElectionBangladesh Foreign MinisterIndia Govt.
Previous Post

‘রিদম অফ ভ্যালি’ হাউস কনসার্ট শিলচরে

Next Post

লামডিং-এ ট্রেন থেকে শিলচরের নাবালক প্রেমিক-প্রেমিকা উদ্ধার

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
লামডিং-এ ট্রেন থেকে শিলচরের নাবালক প্রেমিক-প্রেমিকা উদ্ধার

লামডিং-এ ট্রেন থেকে শিলচরের নাবালক প্রেমিক-প্রেমিকা উদ্ধার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?