Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বন্ধ ছাপাখানা, মালিককে খুঁজছে পুলিশ

শিলচরে নোটারি জালিয়াতি

samayikprasanga by samayikprasanga
February 25, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বন্ধ ছাপাখানা, মালিককে খুঁজছে পুলিশ

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : নোটারির সিল -স্বাক্ষর জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিলচর সদরঘাট রোডের এক ছাপাখানার মালিককে খুঁজছে পুলিশ।
শুক্রবার দেখা যায় সদরঘাট রোডে গৃহরক্ষীবাহিনীর কার্যালয়ের বিপরীত দিকে থাকা ওই ছাপাখানা বন্ধ রয়েছে। পুলিশের এক সূত্র জানান অভিযুক্ত মালিকের খুঁজে তল্লাশি চলছে। তবে তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন।
প্রসঙ্গত জিয়াউদ্দিন লস্কর নামে কাছাড় আদালতের এক আইনজীবী তথা নোটারির সিল এবং স্বাক্ষর জাল করে একটি নথি “নোটারাইজেশন” করা হয়েছে বলে অভিযোগ। শুরুতে এনিয়ে জিয়াউদ্দিন কিছুই জানতে পারেননি। পরবর্তীতে ঘটনাচক্রে ব্যাপারটা তার নজরে আসার পর খোঁজখবর করে তিনি এ নিয়ে সদর থানায় দায়ের করেন এজাহার। এতে অভিযুক্ত করা হয় সদরঘাট রোডের ছাপাখানার মালিককে। জিয়াউদ্দিন জানিয়েছেন, খোঁজখবর করে তিনি যে তথ্য পেয়েছেন সে অনুযায়ী তার  নামে ভুয়ো স্বাক্ষর করার পাশাপাশি ভুয়ো সিল ব্যবহারের পেছনে রয়েছেন ওই ছাপাখানার মালিক। তাই তাকে অভিযুক্ত করে দায়ের করেছেন এজাহার।
পুলিশের এক সূত্র জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত ছাপাখানা মালিকের খোঁজ চলছে।
এদিকে জালিয়াতি করে জিয়াউদ্দিনের সিল ও স্বাক্ষর দিয়ে নথি “নোটারাইজেশন”-এর অভিযোগকে ঘিরে বর্তমানে শুরু হয়েছে নানা চর্চা। গোটা অফিস পাড়া ও সংলগ্ন সদরঘাট রোডের একাংশ ছাপাখানায়  অহরহ জালিয়াতি চলছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। তাই এনিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে।

Tags: CM Himanta Bishwa Sharmapm narendra modiSilchar Bar Librarysilchar courtSilchar notarySupreme Court
Previous Post

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার খাবার

Next Post

জল জীবনের সুবিধা থেকে বঞ্চিত দশটি পরিবার,ক্ষোভ নয়াপাতনে

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
জল জীবনের সুবিধা থেকে বঞ্চিত দশটি পরিবার,ক্ষোভ নয়াপাতনে

জল জীবনের সুবিধা থেকে বঞ্চিত দশটি পরিবার,ক্ষোভ নয়াপাতনে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?