Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বড়খলা কান্ড, মৃত হেলি বেগমের স্বামী রইস উদ্দিনকে গ্রেফতার করলো পুলিশ

samayikprasanga by samayikprasanga
December 20, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : বড়খলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে দুই আরোহী হেলি বেগম বড়ভূঁইয়া (২১) ও তার ১৩ মাস বয়সী শিশু কন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল রইস উদ্দিন বড় ভূঁইয়া (২৮)কে। হেলি বেগমের স্বামী রইস উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে শুক্রবার।

মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টোকারের চালকের আসনে থাকা রইস উদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে “রিলিজ” করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এসবের মাঝে হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে এক মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেফতার করে রইস উদ্দিনকে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার ঘটনার দিন রাতে রইস উদ্দিন তাদের বাড়িতে গিয়েছিলেন। পত্নী হেলি বেগম ও শিশুকন্যার জন্নতকে নিয়ে যাওয়ার পর রাত আটটা নাগাদ তড়িঘড়ি করে বেরিয়ে যান। হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা জানিয়েছেন, রইস উদ্দিন ঘটনার পরবর্তীতে যে বর্ণনা দিয়েছেন এ থেকেই তারা সন্দেহতুর হয়ে উঠেছেন। তাদের সন্দেহ ঘটনাটা নিছকই দুর্ঘটনা নয়, এর পিছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনও রহস্য।

Tags: Assam Policeborkhola accident
Previous Post

বড়খলা কান্ড, মেডিকেল থেকে রিলিজ রইস উদ্দিনকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Next Post

পত্নী ও শিশুকন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রইস উদ্দিন, জানালেন এসপি

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বড়খলায় নদীতে গাড়ি, শিশুসহ হত মহিলা

পত্নী ও শিশুকন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রইস উদ্দিন, জানালেন এসপি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?