Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফের করোনার দাপট বাড়ছে, উদ্বিগ্ন কেন্দ্র

পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে মোদি

samayikprasanga by samayikprasanga
December 23, 2022
in slider, জাতীয়
0
ফের করোনার দাপট বাড়ছে, উদ্বিগ্ন কেন্দ্র

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : চিনে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেও ইতিমধ্যে করোনার অতি সংক্রামক বিএফ.৭ ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তাই নড়েচড়ে বসেছে কেন্দ্র। বুধবার করোনা পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজ্যগুলিকে কড়া নির্দেশ জারি করেছিলেন। এবার বৃহস্পতিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আসলে চিনে যে ভয়ংকর নয়া ভ্যারিয়েন্ট ফের করোনা ভাইরাসকে ত্রাসে পরিণত করেছে, সেই ভয়ংকর ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ভারতেও। গত কয়েকমাসে ভারতে মোট ৪ জন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন গুজরাটের বাসিন্দা এবং দু’জন ওড়িশার বাসিন্দা। শুধু তাই নয়, রাজধানী দিল্লিতে আরও বেশ কয়েকজন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সরকার। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেটা নিশ্চিত করতে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছেন।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

শুধু মোদি নন, বিভিন্ন রাজ্যও কোভিড ছড়িয়ে পড়া রুখতে জরুরি ভিত্তিতে আসরে নামছে। বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও জরুরি বৈঠকে বসছেন। সূত্রের খবর, করোনার নতুন করে ছড়িয়ে পড়া রুখতে ফের টেস্টিং এবং বুস্টার ডোজ দেওয়ায় জোর দিতে চাইছে সরকার।

যদিও করোনা নিয়ে কেন্দ্রের এই সতর্কতার পিছনে রাজনীতি দেখছে বিরোধীরা। কংগ্রেস যেমন বলেই দিচ্ছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বন্ধ করা এবং আগামী বছর যে ৯ রাজ্যের ভোট আছে, সেটা পিছিয়ে দেওয়ার জন্যই নতুন করে করোনা হাওয়া তুলে বাজার গরম করতে চাইছে সরকার। কংগ্রেস বলছে, আগামী বছর যে ৯টি রাজ্যে ভোট তার বেশিরভাগেই স্বস্তিতে নেই বিজেপি। সেকারণেই করোনার হাওয়া তুলে ভোট পিছনোর চেষ্টা করা হচ্ছে।

Tags: BF.7 VarientCorona VirusIndian National CongressNarandra Modi
Previous Post

১৮০০ বাল্য বিবাহের ঘটনা বরাকে

Next Post

কাশ্মীরি পণ্ডিতদের বেতন বন্ধের হুমকি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
কাশ্মীরি পণ্ডিতদের বেতন বন্ধের হুমকি

কাশ্মীরি পণ্ডিতদের বেতন বন্ধের হুমকি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?