Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফিলটেক কেলেঙ্কারি, শিলচরে আটক ৪ মহিলা সহ ৭ কর্মী

আমজাদুল থেকে সুবিধা নিয়েছেন কাছাড়ের অনেক তাবড় ব্যক্তিও !

samayikprasanga by samayikprasanga
September 4, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কোম্পানির “সেলস এক্সিকিউটিভ” সেজে প্রতারণা ব্যবসায়ীদের , শিলচরে ধৃত ২

অনলাইন ডেস্ক : এবার “লোন কেলেঙ্কারি”তে জড়িয়ে পড়া “সিংহানিয়া ফিলটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেড” নামের ভুঁইফোঁড় কোম্পানির সাত কর্মীকে আটক করা হলো শিলচরে। সঙ্গে শহরের তারাপুর এলাকায় থাকা কোম্পানির কার্যালয় থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথিপত্র।

বুধবার পুলিশ ওই কার্যালয় হানা দিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করার পর আটক করে সাত কর্মীকে। এদের মধ্যে চারজন হলেন মহিলা। আটক তিন পুরুষ কর্মী হলেন উত্তর-কৃষ্ণপুর দ্বিতীয় খন্ডের হায়দার হোসেন বড় ভূঁইয়া (৪০), সোনা বাড়ি ঘাট দ্বিতীয় খন্ডের মুজাক্কির হোসেন মজুমদার (৪৬) ও সৈদপুর চতুর্থ খন্ডের বাহারুল ইসলাম লস্কর (৩৫)।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

প্রসঙ্গত কোম্পানির কোঅর্ডিনেটর বিজেপি হাইলাকান্দি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আমজাদুল হোসেন মজুমদার সহ আরও কয়েকজনকে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করেছে আগেই। আমজাদুলের সূত্র ধরে বর্তমানে কাছাড়েও এই কেলেঙ্কারিকে ঘিরে উঠে আসছে বেশ কয়েকজন প্রভাবশালী লোকের নাম। শিলচরে যেদিন কার্যালয়ের উদ্বোধন হয়েছিল সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে এজেলার রাজনৈতিক জগৎ থেকে ধরে সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের অনেক তাবড়- তাবড় ব্যক্তিকে শামিল হতে দেখা গিয়েছিল বলে খবর। খবরের সূত্র অনুযায়ী, এদের অনেকের সঙ্গেই আমজাদুলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এরা আমজাদুলের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কেউ কোম্পানির অনৈতিক ভাবে অর্থ নেওয়ার প্রতিবাদ করলে এই প্রভাবশালী তাবড় তাবড় ব্যক্তিদের নাম নিয়ে ভয় দেখিয়ে তাদের চুপ করিয়ে দিতেন আমজাদুল। যদিও শেষ পর্যন্ত তার এই খেলা বেশিদিন চলেনি। এবার তাকে ফাঁসতেই হলো জালে। তার সূত্র ধরে প্রভাবশালী অন্য কয়েকজনেরও জালে ফাঁসার সম্ভাবনা রয়েছে। আর জালে ফাঁসাতে পারেন একথা আঁচ করে এদের অনেকে বর্তমানে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানা গেছে।

Tags: Assam Policefraud case
Previous Post

তারাপুরে এমবিবিএস ছাত্রের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য

Next Post

অরুণাচলে খুন অসমের ট্রাক চালক, গ্রেফতার ৫

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অরুণাচলে খুন অসমের ট্রাক চালক, গ্রেফতার ৫

অরুণাচলে খুন অসমের ট্রাক চালক, গ্রেফতার ৫

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?