Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফলপ্রসূ ত্রিপাক্ষিক বৈঠক, রবিবার খুলছে পাথিনী বাগান

samayikprasanga by samayikprasanga
May 11, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ফলপ্রসূ  ত্রিপাক্ষিক বৈঠক, রবিবার খুলছে পাথিনী বাগান

অনলাইন ডেস্ক : করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার পাথিনী চা বাগানে লকআউট প্রত্যাহার হচ্ছে  রবিবার। শনিবার শিলচরে সহকারী শ্রম আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিকদের সঙ্গে মতানৈক্যের জেরে কতৃপক্ষ গত বৃহস্পতিবার বাগানে লকআউট ঘোষণা করেন। এ নিয়ে আলোচনা করতে শনিবার শিলচরে সহকারী শ্রম আধিকারিকের কার্যালয়ে এক ত্রিপাক্ষিক বৈঠকের আহ্বান করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী শ্রম আধিকারিক হেমন্ত কলিতা সহ করিমগঞ্জের অতিরিক্ত জেলায় আয়ুক্ত এ আর মজুমদার, বাগান কর্তৃপক্ষের তরফে কমলেশ সিং, সুপ্রিয় সিকদার ও সুশীল সিং এবং শ্রমিকদের পক্ষ থেকে বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা এবং পাথিনী সহ দুই ফাঁড়ি বাগানের পঞ্চায়েত সদস্যরা।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

‌ বৈঠকের পর কৃপানাথ মালা ও রাজদীপ গোয়ালা সংবাদমাধ্যমকে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ২২৮ টাকা মজুরি দেওয়া নিয়ে শ্রমিকরা যে দাবি উত্থাপন করেছেন কর্তৃপক্ষ তা মেনে নিয়েছেন। এসব মেনে নিয়ে কর্তৃপক্ষ আগামীকাল রবিবার থেকেই বাগান খুলতে রাজি হয়েছেন। রাজদীপ গোয়ালারা আরও জানান, বৈঠকে কর্তৃপক্ষের তরফেও বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। এসব বিবেচনা করে দেখবেন করিমগঞ্জের জেলা প্রশাসন। তবে কর্তৃপক্ষ দাবি মেনে আগামীকাল থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়ায় সব পক্ষই সন্তোষ ব্যক্ত করেছেন। তারা আরও জানান, বৈঠকে আগামীকাল বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রমিকদের বকেয়া প্রাপ্য মেটানো হবে আগামী সোমবার। কারণ আগামীকাল ব্যাংক বন্ধ, তাই শ্রমিকদের প্রাপ্য মেটানো সম্ভব হবে না।

কৃপানাথ ও রাজদীপ দুজনেই আশা ব্যক্ত করেন এবার কর্তৃপক্ষ এবং শ্রমিক উভয় পক্ষের সমন্বয়ে বাগানের কাজকর্ম চলবে সুন্দরভাবে।

Tags: AssamCM Himanta Bishwa SharmalockdownPutni tea estate
Previous Post

জলবায়ু পরিবর্তন ও বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত অসমের চা উৎপাদন

Next Post

সিবিএসইতে দারুন ফল শিলচরের অরিন্দমের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
সিবিএসইতে দারুন ফল শিলচরের অরিন্দমের

সিবিএসইতে দারুন ফল শিলচরের অরিন্দমের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?