Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রয়াত প্রাক্তন পুরসদস্য মঞ্জুর আহমদ

শিলচর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুবারের পুরসদস্য

samayikprasanga by samayikprasanga
December 26, 2022
in slider, অসম
0
প্রয়াত প্রাক্তন পুরসদস্য মঞ্জুর আহমদ

সাময়িক প্রসঙ্গ, শিলচর, ২৬ ডিসেম্বর : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা প্রাক্তন পুরসদস্য মঞ্জুর আহমদ। সোমবার সকাল ৮টা ০৫ মিনিট নাগাদ গুয়াহাটি পাঞ্জাবাড়ি ছয়মাইল এলাকার ফখর উদ্দিন আলী আহমদ রোডের এক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গেছে, মঞ্জুর আহমদ বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন বছর কয়েক আগে। তবে মাস কয়েক আগে তার শারীরিক অবস্থার বিশেষ অবনতি ঘটলে তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। দিন পাঁচেক আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে রাখেন পাঞ্জাবাড়ি ফকর উদ্দিন আলী আহমদ রোডে এক বাড়িতে। এদিন ওই বাড়িতেই তাঁর মৃত্যু ঘটে।

তিনি রেখে গেছেন পত্নী রিনা বেগম, দুই ছেলে সামনি আহমদ ও মিরাজ আহমদ, মেয়ে নাজ আহমদ সহ অন্যান্য পরিজনদের। এদিন মৃত্যুর পর পরিজনরা মৃতদেহ নিয়ে রওনা হয়েছেন শিলচরের উদ্দেশ্যে। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতেই মৃতদেহ শিলচরে পৌঁছে যাওয়ার কথা। জানাজা হবে মঙ্গলবার সকাল দশটায়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

মঞ্জুর আহমদ শিলচর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ২০০৯ এবং ২০১৫ সালে পরপর দুবার পুরসদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এদিন তার মৃত্যুর খবর পেয়ে বর্তমানে গুয়াহাটিতে অবস্থানরত রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর পাঞ্জাবাড়িতে গিয়ে শেষশ্রদ্ধা জ্ঞাপন করেন। মঞ্জুর আহমেদের মৃত্যুর খবর শিলচরে এসে পৌছার পর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন পুরসদস্য রাজেশ দাস শোক ব্যক্ত করে বলেন, সব সময় হাসিখুশি থাকতেন মঞ্জুর। অন্যান্যদের সমস্যায় ঝাপিয়ে পড়তেন। তার অভাব তিনি অনুভব করবেন। শোক ব্যক্ত করেছেন হাজি এস ইউ এডুকেশনাল ফাউন্ডেশনের সচিব মিলনউদ্দিন লস্কর, কল্পনা এনজিও-র হিমু লস্কর, অবিসার বাহারুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখ।

Tags: Barak ValleySilchar District CongressSilchar MunicipalitySilchar NewsWard Commissioner
Previous Post

শিলচর-কালাইন সড়কে অবরোধ

Next Post

বরাকবঙ্গের নাট্য কর্মশালার উদ্বোধন

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বরাকবঙ্গের নাট্য কর্মশালার উদ্বোধন

বরাকবঙ্গের নাট্য কর্মশালার উদ্বোধন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?