Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রধানমন্ত্রী আবাস চাইতে গিয়ে হিমন্তের কোলে খর্বকায় মজিবুর

samayikprasanga by samayikprasanga
September 7, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
প্রধানমন্ত্রী আবাস চাইতে গিয়ে হিমন্তের কোলে খর্বকায় মজিবুর

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি ঘর চাইতে এসেছিলেন। এ নিয়ে নিশ্চয়তা তো পেলেনই, সঙ্গে আবার তাকে কোলেও টেনে নিলেন মুখ্যমন্ত্রী।
বয়স ৪০ পেরিয়ে গেলেও শারীরিকভাবে এখনও খর্বকায়ই রয়ে গেছেন মুজিবুর রহমান। বাড়ি কচুদরম এলাকার দক্ষিণ মোহনপুর পঞ্চম খন্ডে। শারীরিক এই ঘাটতির সঙ্গে আবার তার আর্থিক অবস্থাও খুব সঙ্গীন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দীর্ঘদিন ধরেই নানা জনের দরবারে ঘুরছিলেন তিনি। কিন্তু কোথাও তার চেষ্টা ফলপ্রসু হচ্ছিল না। তাই বৃহস্পতিবার সরাসরি হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে।
মুখ্যমন্ত্রী এদিন ভরাখাইয়ে “ইন্টিগ্রেটেড ডিসি অফিস”-এর শিলান্যাস করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য, অন্যান্যদের সহায়তায় মুজিবুর আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে। মুখ্যমন্ত্রী শিলান্যাস করার পর কিছু লোক মজিবুরকে তার সামনে নিয়ে যান। মুজিবুর প্রধানমন্ত্রী আবাস না পাওয়া নিয়ে তার দুঃখের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তার কথা শুনতে শুনতে আদর করে এক সময় মুখ্যমন্ত্রী তাকে কোলে টেনে নেন। এবং প্রতিশ্রুতি দেন শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস দেওয়া হবে তাকে।
মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপ্লুত হয়ে পড়েন মুজিবুর। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে “মামা”বলে সম্বোধন করে তিনি বলেন, তার কয়েকজন ভাই মিলে তাকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এভাবে তাকে কোলে তুলে নেবেন এতটা ভাবতে পারেননি তিনি। তবে যাই হোক এবার তিনি নিশ্চিত, প্রধানমন্ত্রী আবাস জুটছে তার কপালে। মুজিবুর জানান, তার আরও কিছু চাই কিনা, একথাও জানতে চেয়েছিলেন  মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেছেন,  প্রধানমন্ত্রী আবাস পেলেই তিনি খুশি।

Tags: barak tourCM Himanta Bishwa Sharmapradhanmantri abas yojna
Previous Post

Major Development Plans Revealed by Himanta Biswa Sarma During Silchar Visit

Next Post

শিলচরে কংগ্রেসের ৱ্যালিতে পুলিশের বাধা, গ্রেফতারি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচরে কংগ্রেসের ৱ্যালিতে পুলিশের বাধা, গ্রেফতারি

শিলচরে কংগ্রেসের ৱ্যালিতে পুলিশের বাধা, গ্রেফতারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?