Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পূজোয় রোমিওরা সাবধান, শিলচরে আজ থেকে পথে নামছে পুলিশের ৫০ জনের বিশেষ‌স্কোয়াড

samayikprasanga by samayikprasanga
September 25, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
পূজোয় রোমিওরা সাবধান, শিলচরে আজ থেকে পথে নামছে পুলিশের ৫০ জনের বিশেষ‌স্কোয়াড

অনলাইন ডেস্ক : শিলচরে পুজোর দিনগুলোতে যদি কারো রোমিও হয়ে মহিলাদের উত্ত্যক্ত করার জন্য মনে “লাড্ডু ফুটে” থাকে , তবে এখনই তার সতর্ক হয়ে যাওয়া উচিত। এমনটা করলে পড়তে হবে বড়ধরনের বিপদের মুখে। রোমিওদের শায়েস্তা করতে পুলিশ মাঠে নামাচ্ছে এক বিশেষ স্কোয়াড। ,

শিলচরে পূজোয় “এন্টি রোমিও স্কোয়াড়” অবশ্য নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই এই বিশেষ স্কোয়াড তৈরি করে মাঠে নামানো হচ্ছিল। তবে এবার এই স্কোয়াডের বহর অনেকটাই বেশি । পুরুষ ও মহিলা মিলিয়ে স্কোয়াডে রয়েছেন ৫০ জন পুলিশকর্মী।যাদের গত একমাস ধরে বিশেষ প্রশিক্ষন দিয়ে তৈরি করেছেন ষষ্ঠ অসম পুলিশ বাহিনীর ক্যারাটের ব্ল্যাক বেল্ট(সিক্স ড্যান ) ধারী ইনস্ট্রাকটর রনবীর সিনহা।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

বুধবার সিনিয়র পুলিশ সুপাব ( এস এস পি)-এর কার্যালয়ে স্কোয়াডে থাকা পুলিশ কর্মীদের ডেমোনোস্ট্রেশন হয়। এসএসপি নূমল মাহাতো‌ এবং দুই অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও রজত পালের উপস্থিতিতে ডেমনোস্ট্রেশনে‌ রোমিওদের শায়েস্তা করতে এক মাসে অর্জিত কলাকৌশল প্রদর্শন করেন স্কোয়াডের অন্তর্ভুক্ত পুলিশ কর্মীরা ।

এসএসপি মাহাতো জানান, গত কয়েক বছরের অভিজ্ঞতার পর শিলচরের বিভিন্ন মহল থেকে এবারও পুজোয় এন্টি রোমিও স্কোয়াডকে ময়দানে নামানোর জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হচ্ছিল। জনতার আগ্রহ দেখে এবার স্কোয়াড়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এবার পুরুষ ও মহিলা পুলিশ কর্মী মিলিয়ে স্কোয়াডে রয়েছেন ৫০ জন। এরা আগামীকালই রাস্তায় নেমে সক্রিয় হবেন। আর পুরো পূজার মরসুম ২৪ ঘন্টাই সক্রিয় থাকবে এই স্কোয়াড। বাইকে চড়ে শহর জুড়ে ঘোরাঘুরি করে এই পুলিশকর্মীরা রোমিওদের বিরুদ্ধে অভিযান চালাবেন। এসএসপি বলেন দেখা গেছে একাংশ রোমিও সুযোগ পেলেই পূজা দর্শনে বের হওয়া মহিলাদের উত্ত্যক্ত করার চেষ্টা চালায়। শুধু মহিলা নয় সঙ্গে শিশুদের সুরক্ষার দিকে নজর রাখবেন স্কোয়াডের সদস্যরা। আর এই অভিযানে যেসব রোমিওকে পাকড়াও করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই কেউ যেন রোমিও হয়ে মহিলাদের উত্ত্যক্ত করার সাহস না দেখায় ।

 

 

 

 

 

 

 

Tags: anti romeo squadAssam Policedurgapuja
Previous Post

জুবিনের বাড়িতে সুস্মিতা, গরিমাকে সমবেদনা

Next Post

জুবিনের মৃত্যুতে গ্রেফতার শ্যামকানু, সিদ্ধার্থ

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
জুবিনের মৃত্যুতে গ্রেফতার শ্যামকানু, সিদ্ধার্থ

জুবিনের মৃত্যুতে গ্রেফতার শ্যামকানু, সিদ্ধার্থ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?